নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
বিতর্ক প্রতিযোগিতায় এম পি কালাম —অটো পাশের মাধ্যমে শিক্ষা ব্যাবস্থা ধ্বংস করা হয়েছিল।Tnntv24
সাবেক মেয়র আইভীর আইনজীবী গ্রেফতার,সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের।Tnntv24
আদালত চত্বরে জয়বাংলা স্লোগান, আইনজীবিদের প্রতিবাদ মিছিল বিএনপির নেতার হুশিয়ারী আইভীর বাড়ির একটি ইটও থাকবেনা।Tnntv24
রূপগঞ্জে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে যৌন নিপিড়নের অভিযোগে ইউএনওর তদন্ত কমিটি, প্রাথমিকভাবে সত্য প্রমাণিত:Tnntv24
রূপগঞ্জে ৭০ বছরের বৃদ্ধা নিখোঁজ, পরিবারের সন্ধান কামনা:Tnntv24
নারায়ণগঞ্জ জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশেনের সংর্বধনা:সাংবাদিকতা পেশা খুবই চ্যালেঞ্জিং:Tnntv24
রূপগঞ্জে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগে দুইজন গ্রেফতার:Tnntv24
রূপগঞ্জে শীতলক্ষ্যা ও পরিবেশ দূষণ  প্রতিরোধে মানববন্ধন, বিক্ষোভ:Tnntv24
রূপগঞ্জে গৃহকর্মী ধর্ষণের পর হত্যার  ঘটনায় যুবক গ্রেফতার :Tnntv24
সড়কের মাঝে বিদ্যুতের খুঁটি রেখে নির্মাণকাজ সম্পন্ন :Tnntv24
Next
Prev

বিতর্ক প্রতিযোগিতায় এম পি কালাম —অটো পাশের মাধ্যমে শিক্ষা ব্যাবস্থা ধ্বংস করা হয়েছিল।Tnntv24

বিতর্ক প্রতিযোগিতায় এম পি কালাম —অটো পাশের মাধ্যমে শিক্ষা ব্যাবস্থা ধ্বংস করা হয়েছিল।Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
বিতর্ক প্রতিযোগিতায় এম পি কালাম —অটো পাশের মাধ্যমে শিক্ষা ব্যাবস্থা ধ্বংস করা হয়েছিল।Tnntv24

বিতর্ক প্রতিযোগিতায় এম পি কালাম —

অটো পাশের মাধ্যমে শিক্ষা ব্যাবস্থা ধ্বংস করা হয়েছিল

Tnntv24.বন্দর প্রতিনিধি:

নারায়ণগঞ্জের বন্দরে সামাজিক যোগাযোগ মাধ্যম শিক্ষার্থীদের শিক্ষা বিমুখ করছে” প্রতিপাদ্যের পক্ষে এবং বিপক্ষে বিতর্ক প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়েছে। আলহাজ্ব মো. ফজলুল করিম স্মৃতি আন্ত:মাধ্যমিক বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে চ্যাম্পিয়ন বিএম ইউনিয়ন স্কুল এন্ড কলেজ এবং রানার্সআপ হয়েছে ড. আফজাল হোসেন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা।
বুধবার বিকেলে বন্দর উপজেলার সোনাকান্দায় নৌবাহিনী ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কাস উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও মাধ্যমে শিক্ষা অফিসের সার্বিক সহায়তায় বন্দর ক্লাব লিমিটেড এ প্রতিযোগিতার আয়োজন করে। পৃষ্ঠপোষকতায় ছিলেন মো.মঞ্জুরুল করিম।
উপজেলা নির্বাহী অফিসার শিবানী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো.আলীনুর খান, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট মাহবুবুর রহমান মাসুম, চিত্র শিল্পী সানাউল আরেফিন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আবুল কালাম বলেন, পতিত সরকারের শাসনামলে অটোপাশের মাধ্যমে শিক্ষা ব্যাবস্থা ধ্বংস করে দিয়েছিল। সেখান থেকে আধুনিক ও গণমুখী শিক্ষায় শিক্ষিত করতে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। বিতর্ক মানে বিরোধ নয়, বিতর্কের মাধ্যমে যৌক্তিক সিদ্ধান্তে উপনীত হওয়া যায়। তাই এমন প্রতিযোগিতা নিয়মিত আয়োজন করতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান তিনি।
বন্দর ক্লাব লিমিটেডের সভাপতি জিয়াউল হাসান জিশু জানান, মোট ৩৬ টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে। আজ বুধবার সকালে ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়।”সামাজিক যোগাযোগ মাধ্যম শিক্ষার্থীদের শিক্ষা বিমুখ করছে” প্রতিপাদ্যের পক্ষে এবং বিপক্ষে বিতর্ক করা হয়।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!