নারায়ণগঞ্জে পোশাক শ্রমিকদের মধ্যে বেড়েছে ওএমএস এর
ট্রাকের সংখ্যা, ৩০ টাকা দরে প্রতি চাল পাচ্ছে ৭৫০০ শ্রমিক
Tnntv24.নিজস্ব প্রতিবেদক:
পোশাক শ্রমিকদের জন্য সরকারের নেয়া বিশেষ খোলা বাজারে পণ্য বিক্রয় (ওএমএস) কর্মসূচি অব্যাহত রয়েছে। এ কর্মসূচির আওতায় নারায়ণগঞ্জে গত দুই শুক্রবার ১০টি খোলা ট্রাকের মাধ্যমে চাল বিক্রি শুরু হলেও আজ থেকে ১৫টি খোলা ট্রাকের মাধ্যমে চাল বিক্রি হচ্ছে।
আজ থেকে প্রতি শুক্রবার সাড়ে ৭ হাজার শ্রমিক পাচ্ছে ৩০ টাকা দরে ১০ কেজি চাল পাবে। একজন শ্রমিক মাসে একবার সর্বোচ্চ ১০ কেজি চাল পাবে। নারায়ণগঞ্জের ফতুল্লার বিসিক শিল্পনগরী, তল্লা, কায়েমপুর, কাঠেরপুল, আদমজী ইপিজেড, সোনারগাঁ, রূপগঞ্জসহ ১৫ টি স্থানে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। প্রতিটি ট্রাকে পাঁচ টন করে নারায়ণগঞ্জে মোট ৭৫ টন চাল বিক্রি করা হচ্ছে। শ্রমিকদের লম্বা লাইনে দাড়িয়ে ওএমএস এর চাল সংগ্রহ করতে দেখা গেছে। চালের পাশাপাশি তেল, ডাল, আটাসহ অন্যান্য নিত্যপণ্য কম মূল্যে দেয়ার দাবি শ্রমিকদের।
পোশাক শ্রমিকরা জানান, নিত্যপণ্যের মূল্যের উর্ধগতির কারণে ওএমএস এর চাল তাদের কিছুটা সাশ্রয় হবে। বাহির থেকে তবে ওএমএস এর মাধ্যমে চালের পাশাপাশি ডাল, তেল, আটাসহ অন্যান্য সামগ্রী দেয়া হলে তারা উপকৃত হতো।








