নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
নারায়ণগঞ্জ জেলা পরিদর্শনে ৪৩ ও ৪৪তম বিসিএস ক্যাডারের ১৩ শিক্ষানবিশ এএসপি:Tnntv24
আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে রূপগঞ্জে বিএনপির বিক্ষোভ:Tnntv24
রূপগঞ্জে স্টিল মিলের নির্গত বিষাক্ত কালো ধোঁয়ায় বিপন্ন পরিবেশ, স্বাস্থ্য ঝুঁকিতে মানুষ:Tnntv24
রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান সজিব গ্রেফতার:Tnntv24
রূপগঞ্জে চাচার ছুরিকাঘাতে ভাতিজা নিহত:Tnntv24
নারায়ণগঞ্জে কনেস্টবল হত্যা মামলায় ফতুল্লা থানায় অজ্ঞাত ১০ জনের বিরুদ্ধে মামলা।Tnntv24
রূপগঞ্জে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ,স্বামী পলাতক:Tnntv24
নারায়ণগঞ্জে সাইনবোর্ড এলাকা ও লিংক রোডে বাস ও ট্রাকে আগুন।Tnntv24
ফতুল্লার কাশীপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত আনোয়ার হোসেন:Tnntv24
পরিবেশ দূষণের দায়ে নারায়ণগঞ্জে তিন ইটভাটার ১৫ লাখ টাকা জরিমানা।Tnntv24
Next
Prev

আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে রূপগঞ্জে বিএনপির বিক্ষোভ:Tnntv24

আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে রূপগঞ্জে বিএনপির বিক্ষোভ:Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে রূপগঞ্জে বিএনপির বিক্ষোভ:Tnntv24
আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে
রূপগঞ্জে বিএনপির বিক্ষোভ
Tnntv24.শফিকুল আলম ভুইঁয়া নিজস্ব প্রতিবেদকঃ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর নিষিদ্ধ অঙ্গ-সহযোগী সংগঠনের নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর নির্দেশনায় গতকাল বুধবার ভুলতা ইউনিয়ন বিএনপি ঢাকা-সিলেট মহাসড়কের গাউছিয়া এলাকায় এ কর্মসূচি পালন করে।
মহাসড়কের ভুলতা গোলচত্বরে আয়োজিত সমাবেশের পর সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করেন নেতাকর্মীরা। মিছিলটি ভুলতা, গোলাকান্দাইল ও সাওঘাট এলাকা প্রদক্ষিণ করে ভুলতা স্কুল এন্ড কলেজ গেইটে গিয়ে শেষ হয়।
ভুলতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্বাস উদ্দিন ভুঁইয়ার সভাপতিত্বে আয়োজিত সমাবেশে উপস্থিত ছিলেন- রূপগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল জলিল, নাসিম ভুঁইয়া, আরিফুল ইসলাম আরিফ, সেলিম মিয়া প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, শেখ হাসিনার পতনের মাধ্যমে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। নিরপেক্ষ ও নির্মোহ আইনের শাসনের মধ্য দিয়ে মানুষ হত্যার দায়ে শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে। এটি একটি মামলার রায় মাত্র। এ ধরনের আরও শত শত মামলা রয়েছে, যেগুলোতেও একই রায় হবে। বাংলাদেশের মানুষ শেখ হাসিনার দেশে ফেরার অপেক্ষায় আছে। তিনি ফিরে এলে কীভাবে তাঁকে আদর-আপ্যায়ন করতে হবে, তা দেশের মানুষ ঠিক করে রেখেছে।
তারা আরো বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। কোথাও এসব সন্ত্রাসীকে পেলে তাদের ‘মেহমানদারি’ করে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এ জন্য অতীতের মতো সবাইকে রাজপথে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।
ভুলতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্বাস উদ্দিন ভুঁইয়া বলেন, সন্ত্রাসীদের কোনো পাসপোর্ট হয় না। শেখ হাসিনাকে দেশে ফিরতে হলে হ্যান্ডকাফ পরে ফিরতে হবে। এদিকে বিএনপি নেতা সালাহউদ্দিন দেওয়ানের নেতৃত্বে দুপুরে একই কর্মসূচি পালন করা হয়। এ সময় শত শত নেতাকর্মীরা শেখ হাসিনার বিরুদ্ধে নানা স্লোগান দেন।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!