নারায়ণগঞ্জে সাইনবোর্ড এলাকা ও
লিংক রোডে বাস ও ট্রাকে আগুন
Tnntv24.নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা ও ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ফতুল্লা স্টেডিয়ামের পাশে অনাবিল পরিবহনের একটি বাস ও ঝুট বোঝাই একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার রাত ১২ টার পর এই ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে গভির রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সাইনবোর্ড গিরিধারা এলাকায় পার্কিং করা অনাবিল পরিবহনের একটি যাত্রীবাহী বাসে পেট্টোল বোমা নিক্ষেপ করে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। বাসটি নারায়ণগঞ্জ-গাজীপুর রুটে চলাচল করত। মালিক পক্ষের দাবি বাস পুড়ে প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে।
অপরদিকে সোমবার ভোর ৫টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ফতুল্লা স্টেডিয়ামের পাশে পার্কিং করে রাখা গার্মেন্টের ওয়েস্টেজ বা ঝুট বোঝাই একটি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। ট্রাকে থাকা প্রায় ৭ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
প্রত্যক্ষদর্শিদের দাবি মোটর সাইকেলে আসা দুই যুবক ট্রাকে পেট্টোল বোমা মেরে আগুন জ্বালিয়ে যায়।








