নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান সজিব গ্রেফতার:Tnntv24
রূপগঞ্জে চাচার ছুরিকাঘাতে ভাতিজা নিহত:Tnntv24
নারায়ণগঞ্জে কনেস্টবল হত্যা মামলায় ফতুল্লা থানায় অজ্ঞাত ১০ জনের বিরুদ্ধে মামলা।Tnntv24
রূপগঞ্জে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ,স্বামী পলাতক:Tnntv24
নারায়ণগঞ্জে সাইনবোর্ড এলাকা ও লিংক রোডে বাস ও ট্রাকে আগুন।Tnntv24
ফতুল্লার কাশীপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত আনোয়ার হোসেন:Tnntv24
পরিবেশ দূষণের দায়ে নারায়ণগঞ্জে তিন ইটভাটার ১৫ লাখ টাকা জরিমানা।Tnntv24
জলসিঁড়ি আবাসনে ড্রিমার প্রপার্টিজের প্রথম প্রকল্পের হ্যান্ডওভার সম্পন্ন:Tnntv24
ফরটিসের বালু ভরাটে বন্ধ পানি নিষ্কাশনের পথ, রূপগঞ্জে পানিবন্দি পাঁচ গ্রামের মানুষ:Tnntv24
নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় মঞ্জিল পরিবহনের বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।Tnntv24
Next
Prev

জলসিঁড়ি আবাসনে ড্রিমার প্রপার্টিজের প্রথম প্রকল্পের হ্যান্ডওভার সম্পন্ন:Tnntv24

জলসিঁড়ি আবাসনে ড্রিমার প্রপার্টিজের প্রথম প্রকল্পের হ্যান্ডওভার সম্পন্ন:Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
জলসিঁড়ি আবাসনে ড্রিমার প্রপার্টিজের প্রথম প্রকল্পের হ্যান্ডওভার সম্পন্ন:Tnntv24

জলসিঁড়ি আবাসনে ড্রিমার প্রপার্টিজের

প্রথম প্রকল্পের হ্যান্ডওভার সম্পন্ন

Tnntv24.শফিকুল আলম ভুঁইয়া, নিজস্ব প্রতিবেদকঃ

রাজধানীর জলসিঁড়ি আবাসন প্রকল্পে ড্রিমার প্রপার্টিজ লিমিটেডের প্রথম আবাসিক প্রকল্প ‘ড্রিমার সাদমীম গার্ডেন’-এর আনুষ্ঠানিক হস্তান্তর (হ্যান্ডওভার) সম্পন্ন হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে ভবনটির ফ্ল্যাট মালিকদের হাতে তাঁদের স্বপ্নের আবাসনের চাবি তুলে দেওয়া হয়।

আধুনিক স্থাপত্যশৈলী, উন্নত নির্মাণমান ও সমসাময়িক আবাসন সুবিধার সমন্বয়ে নির্মিত ভবনটি জলসিঁড়ি আবাসন এলাকায় প্রতিষ্ঠানটির প্রথম সফলভাবে হস্তান্তর করা আবাসিক প্রকল্প। সংশ্লিষ্টদের মতে, প্রকল্পটি হস্তান্তরের মধ্য দিয়ে গ্রাহকদের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে আরও এক ধাপ এগিয়ে গেল প্রতিষ্ঠানটি।

জলসিঁড়ি আবাসনের সেক্টর-১১-এর ৪১০ নম্বর সড়কের ১১ নম্বর প্লটে নির্মিত ‘ড্রিমার সাদমীম গার্ডেন’ একটি জি প্লাস এইট (G+8) বিশিষ্ট আধুনিক আবাসিক ভবন। ভবনটির প্রতিটি ইউনিটের আয়তন ২ হাজার ৮৫০ বর্গফুট। উত্তর-দক্ষিণমুখী নকশায় নির্মিত হওয়ায় প্রতিটি ইউনিটে পর্যাপ্ত প্রাকৃতিক আলো ও বাতাস প্রবেশের সুযোগ রাখা হয়েছে। পাশাপাশি বাসিন্দাদের জীবনযাত্রাকে আরও আরামদায়ক ও উপভোগ্য করতে ভবনের ছাদে সুইমিং পুলসহ বিভিন্ন আধুনিক সুযোগ-সুবিধা সংযোজন করা হয়েছে।

হস্তান্তর অনুষ্ঠানে ড্রিমার প্রপার্টিজ লিমিটেডের সিইও ও ফাউন্ডার ইসমাইল হোসেন জুয়েল বলেন, “গ্রাহকদের আস্থা ও ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় শক্তি। জলসিঁড়ি আবাসনে আমাদের প্রথম প্রকল্প ‘ড্রিমার সাদমীম গার্ডেন’ নির্ধারিত মান বজায় রেখে গ্রাহকদের কাছে হস্তান্তর করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের লক্ষ্য শুধু ভবন নির্মাণ নয়, বরং গ্রাহকদের জন্য আধুনিক, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় আবাসন নিশ্চিত করা। বর্তমানে আমাদের মোট ২৩টি প্রকল্প রয়েছে। এর মধ্যে ১৭টি প্রকল্পের নির্মাণকাজ চলমান। এসব প্রকল্পও একই মান ও প্রতিশ্রুতি বজায় রেখে দ্রুততম সময়ের মধ্যে পর্যায়ক্রমে গ্রাহকদের কাছে হস্তান্তর করা হবে।”

অনুষ্ঠানে প্রকল্পের ভূমি মালিক মেজর মো. সাব্বির হাসান (অব.) বলেন, “ড্রিমার প্রপার্টিজ লিমিটেডের কাজের মান, পেশাদারিত্ব এবং প্রতিশ্রুতি রক্ষার আন্তরিকতায় আমি অত্যন্ত সন্তুষ্ট। নির্ধারিত সময়ের মধ্যে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি সুন্দর ভবন হস্তান্তর করায় প্রতিষ্ঠানের সিইও ও ফাউন্ডার ইসমাইল হোসেন জুয়েলসহ পুরো টিমকে আন্তরিক ধন্যবাদ জানাই।”

প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, জলসিঁড়ি আবাসন এলাকায় তালিকাভুক্ত মোট ৪৯২টি প্রকল্পের মধ্যে ড্রিমার প্রপার্টিজ লিমিটেডের নিজস্ব প্রকল্প রয়েছে ২৩টি। প্রকল্পসংখ্যার বিবেচনায় প্রতিষ্ঠানটির অবস্থান সপ্তম বলে দাবি করেছে কর্তৃপক্ষ। এসব প্রকল্পের মধ্যে ‘ড্রিমার সাদমীম গার্ডেন’ প্রথম প্রকল্প হিসেবে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হলো। বর্তমানে প্রতিষ্ঠানটির আরও ১৭টি প্রকল্পের নির্মাণকাজ চলমান রয়েছে।

আবাসন খাতে গ্রাহকদের আস্থা অর্জন, প্রতিশ্রুতি অনুযায়ী প্রকল্পের কাজ সম্পন্ন করা এবং নির্ধারিত সময়ে ফ্ল্যাট হস্তান্তর করা একটি প্রতিষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। সে বিবেচনায় জলসিঁড়ি আবাসনে ড্রিমার প্রপার্টিজ লিমিটেডের প্রথম প্রকল্পের হস্তান্তর প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ কার্যক্রমের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

অনুষ্ঠানে ড্রিমার প্রপার্টিজ লিমিটেডের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন প্রকল্পের ভূমি মালিক, ফ্ল্যাট মালিক এবং আমন্ত্রিত অতিথীরা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!