নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান সজিব গ্রেফতার:Tnntv24
রূপগঞ্জে চাচার ছুরিকাঘাতে ভাতিজা নিহত:Tnntv24
নারায়ণগঞ্জে কনেস্টবল হত্যা মামলায় ফতুল্লা থানায় অজ্ঞাত ১০ জনের বিরুদ্ধে মামলা।Tnntv24
রূপগঞ্জে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ,স্বামী পলাতক:Tnntv24
নারায়ণগঞ্জে সাইনবোর্ড এলাকা ও লিংক রোডে বাস ও ট্রাকে আগুন।Tnntv24
ফতুল্লার কাশীপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত আনোয়ার হোসেন:Tnntv24
পরিবেশ দূষণের দায়ে নারায়ণগঞ্জে তিন ইটভাটার ১৫ লাখ টাকা জরিমানা।Tnntv24
জলসিঁড়ি আবাসনে ড্রিমার প্রপার্টিজের প্রথম প্রকল্পের হ্যান্ডওভার সম্পন্ন:Tnntv24
ফরটিসের বালু ভরাটে বন্ধ পানি নিষ্কাশনের পথ, রূপগঞ্জে পানিবন্দি পাঁচ গ্রামের মানুষ:Tnntv24
নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় মঞ্জিল পরিবহনের বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জে কনেস্টবল হত্যা মামলায় ফতুল্লা থানায় অজ্ঞাত ১০ জনের বিরুদ্ধে মামলা।Tnntv24

নারায়ণগঞ্জে কনেস্টবল হত্যা মামলায় ফতুল্লা থানায় অজ্ঞাত ১০ জনের বিরুদ্ধে মামলা।Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগঞ্জে কনেস্টবল হত্যা মামলায় ফতুল্লা থানায় অজ্ঞাত ১০ জনের বিরুদ্ধে মামলা।Tnntv24

নারায়ণগঞ্জে কনেস্টবল হত্যা মামলায় ফতুল্লা

থানায় অজ্ঞাত ১০ জনের বিরুদ্ধে মামলা

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের ফতুল্লায় গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা নিহত হওয়ার ঘটনায় অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। মামলাটি তদন্ত করছেন একই থানার এসআই মো. রফিক, বিপিএম।

নিহত আনোয়ার মোল্লা (৩২) নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। তিনি ঢাকার নবাবগঞ্জ উপজেলার দত্তখণ্ড গ্রামের জওন মোল্লা ও হাবিয়া বেগমের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ফতুল্লার কাশীপুর ইউনিয়নের হাশেমবাগ এলাকায় সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুস ছাত্তারের নেতৃত্বে সাদা পোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে যান কনস্টেবল আনোয়ার মোল্লা। এ সময় দুর্বৃত্তরা তাঁদের ওপর হামলা চালায়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে আনোয়ার গুরুতর আহত হন।

পরে তাঁকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নেওয়া হলে রাত পৌনে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় সোমবার ফতুল্লা মডেল থানায় অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনকে আসামি করে হত্যা মামলা করা হয়। মামলায় সরকারি কাজে বাধা, পুলিশের ওপর হামলা ও হত্যাসহ দণ্ডবিধির বিভিন্ন ধারা যুক্ত করা হয়েছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আনোয়ার মোল্লা ২০১৮ সালের ১০ ফেব্রুয়ারি বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে যোগ দেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি প্রায় ৮ বছর ৯ মাস চাকরি করেছেন।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!