ফরটিসের বালু ভরাটে বন্ধ পানি নিষ্কাশনের পথ,
রূপগঞ্জে পানিবন্দি পাঁচ গ্রামের মানুষ
Tnntv24.শফিকুল আলম ভূঁইয়া, নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফরটিস গ্রুপের বালু ভরাটের কারণে পানি নিষ্কাশনের পাইপ বন্ধ হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে গত দুই দিনের বৃষ্টিতে উপজেলার পাঁচ গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। কোথাও কোথাও সড়কে হাঁটুপানি জমে থাকায় স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। পানি ঢুকে পড়েছে বসতবাড়ি, রান্নাঘর ও গাড়ির গ্যারেজে। এ পরিস্থিতিতে চরম দুর্ভোগে পড়েছেন নারী, শিশু, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
স্থানীয় সূত্রে জানা যায়, বাগবের, টিনর, কেয়ারিয়া, দক্ষিণবাগ ও বেইলারট গ্রামের বাসিন্দারা প্রতিদিন যাতায়াতের জন্য সংশ্লিষ্ট ১০০ ফুট সড়কটি ব্যবহার করেন। কিন্তু বৃষ্টি হলেই সড়ক ও আশপাশের এলাকায় পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগ, ফরটিস গ্রুপের বালু ভরাটের কারণে সড়কের নিচ দিয়ে থাকা পানি নিষ্কাশনের পাইপ বন্ধ হয়ে যাওয়ায় বৃষ্টির পানি স্বাভাবিকভাবে বের হতে পারছে না। ফলে সামান্য বৃষ্টিতেই পুরো এলাকায় জলাবদ্ধতা দেখা দিচ্ছে।
সরেজমিনে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে এ সমস্যা চলে আসছে। বিশেষ করে বৃষ্টির সময় পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। সড়কে পানি জমে থাকায় স্কুল-কলেজের শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করতে সমস্যা হচ্ছে। অনেককে পানি মাড়িয়ে চলাচল করতে হচ্ছে। আবার কোনো কোনো স্থানে পানি এতটাই জমে যে প্রয়োজনীয় কাজেও ঘর থেকে বের হওয়া কঠিন হয়ে পড়ে।
টিনর গ্রামের বাসিন্দা মোর্শেদ মিয়া অভিযোগ করে বলেন, ফরটিস গ্রুপের বালু ভরাটের কারণে ১০০ ফুট সড়কের নিচে থাকা পানি নিষ্কাশনের পাইপ বন্ধ হয়ে গেছে। আগে বৃষ্টির পানি ওই পাইপ দিয়ে বের হয়ে যেত। এখন পানি বের হওয়ার পথ বন্ধ থাকায় বৃষ্টির পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। অনেক সময় পানি জমে থাকায় ঘর থেকে বের হওয়াও সম্ভব হয় না। বিষয়টি দ্রুত সমাধান না হলে এলাকার মানুষের দুর্ভোগ আরও বাড়বে।
এ








