নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় মঞ্জিল
পরিবহনের বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
Tnntv24.নিজস্ব প্রতিবেদক:
ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় মঞ্জিল পরিবহনের একটি বাসে অগ্নি সংযোগ করেছে দুর্বৃত্তরা।
শনিবার রাত সাড়ে বারোটার দিকে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা থানার ওসি মাহবুব আলম জানান, মহাসড়কের সাইনবোর্ড এলাকায় একটি বাস থামিয়ে রাখা ছিল। কে বা কারা এসে দ্রুত বাস থেকে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুলিশ দুর্বৃত্তদের আটক করার চেষ্টা চালাচ্ছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।








