নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান সজিব গ্রেফতার:Tnntv24
রূপগঞ্জে চাচার ছুরিকাঘাতে ভাতিজা নিহত:Tnntv24
নারায়ণগঞ্জে কনেস্টবল হত্যা মামলায় ফতুল্লা থানায় অজ্ঞাত ১০ জনের বিরুদ্ধে মামলা।Tnntv24
রূপগঞ্জে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ,স্বামী পলাতক:Tnntv24
নারায়ণগঞ্জে সাইনবোর্ড এলাকা ও লিংক রোডে বাস ও ট্রাকে আগুন।Tnntv24
ফতুল্লার কাশীপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত আনোয়ার হোসেন:Tnntv24
পরিবেশ দূষণের দায়ে নারায়ণগঞ্জে তিন ইটভাটার ১৫ লাখ টাকা জরিমানা।Tnntv24
জলসিঁড়ি আবাসনে ড্রিমার প্রপার্টিজের প্রথম প্রকল্পের হ্যান্ডওভার সম্পন্ন:Tnntv24
ফরটিসের বালু ভরাটে বন্ধ পানি নিষ্কাশনের পথ, রূপগঞ্জে পানিবন্দি পাঁচ গ্রামের মানুষ:Tnntv24
নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় মঞ্জিল পরিবহনের বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।Tnntv24
Next
Prev

রূপগঞ্জে চাচার ছুরিকাঘাতে ভাতিজা নিহত:Tnntv24

রূপগঞ্জে চাচার ছুরিকাঘাতে ভাতিজা নিহত:Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে চাচার ছুরিকাঘাতে ভাতিজা নিহত:Tnntv24

রূপগঞ্জে চাচার ছুরিকাঘাতে

ভাতিজা নিহত

Tnntv24.শফিকুল আলম ভুইঁয়া নিজস্ব প্রতিবেদকঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বশত্রুতার জেরে চাচার ছুরিকাঘাতে গুরুতর আহত ইয়াছিন মিয়া ওরফে মিশকাত (২২) নামে এক মাদ্রাসাশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ইয়াছিন মিয়া উপজেলার দাউদপুর ইউনিয়নের দেবই গ্রামের শফিকুল ইসলামের ছেলে। তিনি দেবই-কাজিরবাগ মাদ্রাসা থেকে আলিম (এইচএসসি সমমান) পরীক্ষায় অংশ নিয়ে একটি বিষয়ে অকৃতকার্য হয়েছিলেন। আগামী সপ্তাহে ওই বিষয়ে পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল তার। কিন্তু পরীক্ষায় অংশ নেওয়ার আগেই সহিংসতার শিকার হয়ে প্রাণ হারালেন তিনি।

নিহতের বোনজামাই মাসুম মিয়ার অভিযোগ, দেবই মাদ্রাসার দপ্তরি ও ইয়াছিনের চাচা মামুনের সঙ্গে তাঁদের দীর্ঘদিন ধরে পূর্বশত্রুতা চলছিল। এর জের ধরে গত ২১ নভেম্বর সন্ধ্যায় মাদ্রাসার সামনে ইয়াছিনের ওপর হামলা চালানো হয়। এ সময় মামুন, রিয়াদ, শান্তসহ অজ্ঞাতপরিচয় আরও চার-পাঁচজন দেশীয় অস্ত্র নিয়ে সেখানে উপস্থিত হন। ইয়াছিনকে একা পেয়ে তাঁরা এলোপাতাড়ি মারধর করেন। একপর্যায়ে মামুন তাঁর হাতে থাকা ছুরি দিয়ে ইয়াছিনের পেটে আঘাত করেন বলে অভিযোগ করেন মাসুম মিয়া।

পরে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। গুরুতর আহত অবস্থায় ইয়াছিনকে উদ্ধার করে পরিবারের সদস্যরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের বোনজামাই মাসুম মিয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। ইয়াছিনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দেবই গ্রামসহ আশপাশের এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ময়নাতদন্ত শেষে মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ২টার দিকে ইয়াছিনের মরদেহ গ্রামের বাড়িতে নেওয়ার কথা রয়েছে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, এ ঘটনায় আগে একটি অভিযোগ পাওয়া গিয়েছিল। সেটির ভিত্তিতে মামলা হয়েছে। নিহতের ঘটনায়ও নতুন করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!