নারায়ণগঞ্জের বন্দরে ব্যবসায়ি মোতালেব হত্যা
মামলায় ৬ আসামির যাবজ্জীবন কারাদন্ড
Tnntv24.নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ইটভাটা ব্যাবসায়ি মোতালেব হত্যা মামলায় ৬ আসামির যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক মো: দেলোয়ার হোসেন ৫ আসামির উপস্থিতিতে এ রায় দেন। এসময় ২ আসামি পলাতক ছিলেন। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- ইসমাঈল, রাজু, সজীব, হাবিব, তানজিল ও হোসাইন।
মামলার বিবরণে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে ২০২১ সালের ৩১ আগস্ট রাতে বন্দর উপজেলার শাসনেরবাগ এলাকায় মসজিদে নামাজ শেষে বাড়ি ফেরার পথে মোতালেবকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় ১ সেপ্টেম্বর নিহতের স্ত্রী মাকছুদা বাদী হয়ে ৮ জনকে আসামি করে বন্দর থানায় হত্যা মামলা করলে পুলিশ আসামিদের গ্রেফতার করে। পরবর্তীতে রাজু ও সজীব নামে দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
তদন্ত শেষে ৭ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা।
রাষ্ট্রপক্ষের আইনজীবি জানান, আদালত এই মামলায় ১৪ জন সাক্ষির সাক্ষ্য গ্রহণ, যুক্তিতর্ক ও দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আসামি ইসমাঈল, রাজু, সজীব, হাবিব, তানজিল ও হোসাইনকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন। এছাড়া নবী নামে এক আসামিকে খালাস দেন।
রায়ে অসন্তোস প্রকাশ করে ন্যায়বিচারের দাবিতে উচ্চ আদালতে আপীল করবেন বলে জানান মামলার বাদী ও নিহতের স্ত্রী।








