নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
নারায়ণগঞ্জের ফতুল্লায় স্ত্রী ও ছেলে কুপিয়ে হত্যা মামলায় হারেজ নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত:Tnntv24
ঢাল-তলোয়ার ছাড়া রাতে হকার উচ্ছেদ অভিযান:আর অমনি হকারদের রোষানলে প্রশাসক সাকাওয়াতকে:Tnntv24
রূপগঞ্জে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ১২জনকে  বিনাশ্রম কারাদণ্ড:Tnntv24
রূপগঞ্জ উপজেলা জাতীয় যুবশক্তির  কমিটি গঠন:Tnntv24
রেডক্রিসেন্টে নবী-টিপু প্যানেল ফিল্ড অফিসার মাহমুদার কাছে জমা। Tnntv24
ঢাকা বাইপাস সড়ক রূপগঞ্জের নলপাথর ফুটওভার ব্রিজের নির্মাণ কাজ চালুর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ:Tnntv24
রূপগঞ্জের পূর্বাচলে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন বন্ধু নিহত।Tnntv24
রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ অভিযোগ:Tnntv24 
রূপগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে স্হাপনা নির্মাণের অভিযোগ:Tnntv24
রূপগঞ্জে ট্রাক-অটোরিকশার মুখোমুখি  সংঘর্ষে নিহত দুই, আহত তিন:Tnntv24
Next
Prev

ঢাল-তলোয়ার ছাড়া রাতে হকার উচ্ছেদ অভিযান:আর অমনি হকারদের রোষানলে প্রশাসক সাকাওয়াতকে:Tnntv24

ঢাল-তলোয়ার ছাড়া রাতে হকার উচ্ছেদ অভিযান:আর অমনি হকারদের রোষানলে প্রশাসক সাকাওয়াতকে:Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
ঢাল-তলোয়ার ছাড়া রাতে হকার উচ্ছেদ অভিযান:আর অমনি হকারদের রোষানলে প্রশাসক সাকাওয়াতকে:Tnntv24

ঢাল-তলোয়ার ছাড়া রাতে হকার উচ্ছেদ অভিযান:

আর অমনি হকারদের রোষানলে প্রশাসক সাকাওয়াতকে

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ শহরে রাতের বেলা সড়কে গাড়ি থামিয়ে হকারদের উচ্ছেদ করতে গিয়ে রোষানলে পড়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। বিক্ষুব্দ হকাররা প্রশাসকের গাড়ি আটকে দিয়ে বেশ কিছুক্ষণ থাকে অবরুদ্ধও করে রাখে। সাখাওয়াত হোসেনের সঙ্গে থাকা সিটি কর্পোরেশনের কর্মী ও বিএনপির লোকজনের সঙ্গে হকারদের এক দফা হাতাহাতির ঘটনা ঘটে বলেও জানান প্রত্যক্ষদর্শীরা।

খবর পেয়ে পুলিশ ও বিএনপির নেতা-কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরে, সাখাওয়াত হোসেন তার গাড়িতে চড়ে চলে যান।

রোববার (২৫ অক্টোবর) রাত নয়টার দিকে নগরীর কালিরবাজার ব্যাংকের মোড় বলে পরিচিত শায়েস্তা খাঁ সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় এক ঘন্টা সড়কটিতে যান চলাচল বন্ধ ছিল।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, রাতের বেলা হঠাৎ সড়কে নেমে আসেন সিটি প্রশাসক সাখাওয়াত হোসেন খান। তার সঙ্গে থাকা লোকজন সাখাওয়াতের নির্দশে গ্রীনলেজ ব্যাংকের মোড়ে হকারদের উচ্ছেদ করতে শুরু করেন। আকস্মিক এ উচ্ছেদে ক্ষুব্দ হয়ে ওঠেন হকাররা। তারা মালামাল রাস্তায় ফেরে প্রতিবাদ দেখান এবং প্রশাসক ও উচ্ছেদ কর্মীদের সঙ্গে তর্কে জড়ান। পরে পরিস্থিতি বিশৃঙ্খল হয়ে ওঠে।

সিটি প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, “শায়েস্তা খাঁ সড়কটিতে রাত নয়টা থেকে সকাল ১১ টা পর্যন্ত জানেন কাঁচা মালের গাড়ি ও মালামাল দিয়ে সড়কটি বন্ধ হয়ে থাকে। সেই জন্য আমি উচ্ছেদ কর্মীদের নিয়ে হকার উচ্ছেদ অভিযান পরিচালনা করছিলাম। এ সময় হকাররা আমাদের উচ্ছেদকর্মীদের ওপর হামলা করার চেষ্টা করেন। পরবর্তীতে আমার সঙ্গে বাগ্‌বিতণ্ডায় লিপ্ত হন। সেই সঙ্গে তারা তাদের মালামাল রাস্তায় ফেলে দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করে। পরে পুলিশ ঘটনার স্থানে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আমরা সেখান থেকে চলে আসি।”

স্থানীয়রা জানান, শায়েস্তা খাঁ সড়কে একাধিকবার হকারদের উচ্ছেদ করা হলেও সেটিতে ফাঁকা রাখা যায়নি। উচ্ছেদের কয়েকদিন পরই সড়কটি হকারদের দখলে চলে যায়। গত ফেব্রুয়ারিতে সিটি প্রশাসক হিসেবে দায়িত্ব নেবার পর কয়েক দফা বঙ্গবন্ধু সড়ক ও শায়েস্তা খাঁ সড়কে উচ্ছেদ করা হলেও সেটি এখনো হকারদের দখলে। এমনকি শায়েস্তা খাঁ সড়কটিতে রাতের বেলা কাচাবাজারের সবজির গাড়ি ও বিক্রেতাদের মালামাল ওঠানামা করানোয় পুরোপুরি সড়ক বন্ধ হয়ে যায়।

সিটি কর্পোরেশন সূত্রে জানা যায়, নগরীর যান চলাচল ও মানুষের পথচলা স্বাভাবিক করতে হকারদের জন্য পাশের রেললাইনে জায়গা করে দিয়েছে নগর কর্তৃপক্ষ। কিন্তু হকাররা সেদিকে যেতে নারাজ। এ নিয়ে একাধিকবার তাদের বলা হলেও হকাররা মূল সড়কে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। হকারদের উচ্ছেদে নিয়মিত অভিযান চালিয়ে মালামাল জব্দ করা হয়।

গত রাতের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন জাতীয়তাবাদী হকার্স ইউনিয়ন দলের নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি মিজানুর রহমান রনি বলেন, “সিটি প্রশাসক প্রায় রাতেই উচ্ছেদ অভিযান চালান। রাতের বেলা অভিযান চালিয়ে মালামাল জব্দ করায় হকাররা ক্ষুব্দ হয়ে ওঠে। এ নিয়ে পরে তর্কবিতর্ক হয়। পরে পুলিশ এসে বিষয়টি সমাধান করে। এ বিষয়ে আমরা পরবর্তী সময়ে প্রশাসনের সঙ্গে বৈঠক করব।”

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুর রহমান বলেন, সিটি করপোরেশন উচ্ছেদ অভিযানে এসেছিলেন। তবে প্রশাসন কিংবা পুলিশকে এ বিষয়ে জানানো হয়নি। তিনি উচ্ছেদ অভিযান শেষ করার পর হকারদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয়। পরে খবর পেয়ে আমি পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যাই এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই ।

উল্লেখ্য, ২০১৮ সালের হকার উচ্ছেদকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী হামলার শিকার হন। হকারদের পক্ষ নিয়ে ওই বছরের ১৬ জানুয়ারি সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও তার লোকজন হামলা চালালে আইভী, সাংবাদিক ও সাধারণ মানুষসহ অর্ধশতাধিক আহত হন।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!