নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
ঢাকা-সিলেট মহাসড়ক ডেমরা সেতুর মেরামত কাজ দুইদিন বন্ধ, যানজটের আশংকা:Tnntv24 
রূপগঞ্জে শিক্ষার মান উন্নয়নে প্রধান শিক্ষকের সাথে প্রাক্তন শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা।Tnntv24
রূপগঞ্জে ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় আখ ক্ষেত ভাংচুরের ঘটনায়৷ পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় স্ত্রী ও ছেলে কুপিয়ে হত্যা মামলায় হারেজ নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত:Tnntv24
ঢাল-তলোয়ার ছাড়া রাতে হকার উচ্ছেদ অভিযান:আর অমনি হকারদের রোষানলে প্রশাসক সাকাওয়াতকে:Tnntv24
রূপগঞ্জে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ১২জনকে  বিনাশ্রম কারাদণ্ড:Tnntv24
রূপগঞ্জ উপজেলা জাতীয় যুবশক্তির  কমিটি গঠন:Tnntv24
রেডক্রিসেন্টে নবী-টিপু প্যানেল ফিল্ড অফিসার মাহমুদার কাছে জমা। Tnntv24
ঢাকা বাইপাস সড়ক রূপগঞ্জের নলপাথর ফুটওভার ব্রিজের নির্মাণ কাজ চালুর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ:Tnntv24
রূপগঞ্জের পূর্বাচলে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন বন্ধু নিহত।Tnntv24
Next
Prev

রূপগঞ্জে ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় আখ ক্ষেত ভাংচুরের ঘটনায়৷ পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ:Tnntv24

রূপগঞ্জে ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় আখ ক্ষেত ভাংচুরের ঘটনায়৷ পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ:Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় আখ ক্ষেত ভাংচুরের ঘটনায়৷ পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ:Tnntv24

রূপগঞ্জে ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় আখ ক্ষেত

ভাংচুরের ঘটনায়৷ পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ

Tnntv24.শফিকুল আলম ভূইয়া নিজস্ব প্রতিবেদকঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায়   আখ ক্ষেত ধ্বংস,বেকু দিয়ে মাটি কেটে নেয়ার পায়তারা এবং পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকির অভিযোগে পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন এক প্রবাসীর স্ত্রী মলিনা বেগম । ভুক্তভোগী রূপগঞ্জ উপজেলার দারকাবটেক এলাকার আব্দুল আলীমের স্ত্রী এবং বিরাবো এলাকার লিয়াকত আলীর মেয়ে।

​অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কাঞ্চন পৌরসভার বিরাবো এলাকায় ভুক্তভোগী মলিনা বেগমের পিতা লিয়াকত আলী’র সঙ্গে বিএনপি নেতা  মোজাম্মেল গংসহ চক্রের লোকজন এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছে। গত ২৩ অক্টোবর ২০২৬ ইং তারিখ বিকেলে বাদীর পিতা লিয়াকত আলী মসজিদ থেকে আছরের নামাজ পড়ে বের হলে মোজাম্মেল হক (৩৫), আলমাছ আলী (৮২), মহসিন (৪০) সহ অজ্ঞাতনামা ৫-৬ জন সন্ত্রাসী তার পথরোধ করে। এ সময় অভিযুক্তরা ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন এবং চাঁদা না দিলে ভেকু দিয়ে বাদীর কেনা জমির মাটি কেটে অন্যত্র বিক্রি করে দেওয়ার হুমকি দেন।

​একই দিন সন্ধ্যায় অভিযুক্তরা ১৫-২০ জন সন্ত্রাসী নিয়ে বাদীর বাড়িতে গিয়ে ভাড়াটিয়াদের অন্যত্র চলে যাওয়ার জন্য চাপ সৃষ্টি করে এবং বাদীর পরিবারকে বাড়ি থেকে উচ্ছেদের ভয়ভীতি দেখায়। পরবর্তীতে গত ২৫ অক্টোবর দুপুরে অভিযুক্তরা দলবল নিয়ে বাদীর জমির রোপণকৃত আখের খেত কোপাইয়া নষ্ট করে ফেলে এবং দুই দিনের মধ্যে চাঁদার টাকা না দিলে জোরপূর্বক জমি দখল করে নেওয়ার হুমকি দেয়।

​এ ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগে ভুক্তভোগী মলিনা বেগম প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে নারায়ণগঞ্জের পুলিশ সুপারের নিকট আইনগত ব্যবস্থা গ্রহণের আকুতি জানিয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত মোজাম্মেল মুঠোফোনে বলেন, অভিযোগকারী মলিনার ভাই ওমর আলী ১০ লাখ টাকার মাটি বিক্রি করে বিদেশ চলে গেছে, তাই তার বাড়ি থেকে মাটি কাটতে গিয়েছি।

এসব বিষয়ে রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এএইচএম সালাহউদ্দিন বলেন, ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!