নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
রূপগঞ্জে শিক্ষকের উপর হামলার  ঘটনায় মামলা // ছাত্র গ্রেফতার:Tnntv24
নারায়ণগঞ্জ:দেবীরূপে কুমারী শ্রেয়সীকে হাজারো ভক্তের শ্রদ্ধার্ঘ্য। Tnntv24
বোস কেবিনে চায়ের স্বাদ নিয়ে আমলাপাড়া মন্ডপ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত। Tnntv24
মার্কিন রাষ্ট্রদূত ব্রেনটি ক্রিস্টেনসেন সস্রিক রূপগঞ্জের পূজামন্ডব পরিদর্শন:Tnntv24
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে  দুই গ্রুপের সংঘর্ষে যুবদল নেতা নিহত:Tnntv24
ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা-গাউছিয়া থেকে হকার উচ্ছেদের পর পাল্টে গেছে সড়কের চিত্র :Tnntv24
রূপগঞ্জে ফ্রান্স প্রবাসীর ২৬ লাখ  ৮০ হাজার টাকা ছিনতাই:Tnntv24
রূপগঞ্জে জালিয়াতি ও ভূয়া দলিলে জমি দখলের  প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান:Tnntv24
সোনারগাঁয়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের কর্মকর্তার ওপর হামলার অভিযোগ:Tnntv24
কায়েতপাড়া ইউনিয়নকে আধুনিক ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের:Tnntv24
Next
Prev

ষাটে পা রেখে প্রেসক্লাব সভাপতি মাহবুবুর রহমান মাসুম

ষাটে পা রেখে প্রেসক্লাব সভাপতি মাহবুবুর রহমান মাসুম

Facebook
WhatsApp
LinkedIn
ষাটে পা রেখে প্রেসক্লাব সভাপতি মাহবুবুর রহমান মাসুম

ষাটে পা রেখেছেন নারায়ণগঞ্জের বিশিষ্ট সাংবাদিক নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এডভোকেট মাহবুবুর রহমান মাসুম। এ উপলক্ষে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে আয়োজন করা হয়েছিল অনাড়ম্বর অনুষ্ঠান। সকলের শুভকামনার জবাব এক লাইনে দিলেন এই প্রতিথজশা সাংবাদিক, ন্যায়ের পক্ষে অসংকোচ বক্তা । রবীন্দ্রনাথের ভাষায় বললেন, ‘মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরি লোক। শনিবার বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের শহীদ সাংবাদিক হানিফ খান মিলনায়তনে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি, ছড়াকার ও নারায়ণগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রুমন রেজা বলেন, নারায়ণগঞ্জের সাংবাদিকতা জগতের এক অনন্য নাম এডভোকেট মাহবুবুর রহমান মাসুম। তিনি আজ ষাটে পা দিলেন। আমরা কামনা করি তিনি সুস্থ থাকুন, দীর্ঘায়ু হোন, মানুষের জন্য আরো কাজ করে যান।

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক নাফিজ আশরাফ বলেন, মাহবুবুর রহমান মাসুম যতদিন বেঁচে থাকবেন ততদিন যাতে তিনি কর্মক্ষম থাকেন, আমাদের কাছে থাকেন তার জন্য এ শুভ কামনা।

প্রেসক্লাবের আরেক সাবেক সাধারন সম্পাদক আবু সাউদ মাসুদ বলেন, আজ থেকে মাহবুবুর রহমান মাসুম সিনিয়র সিটিজেন হয়ে গেলেন। প্রেসক্লাবের আয়োজনে সাংবাদিকদের জন্মদিন আয়োজনের এ উদ্যোগটি অব্যহত রাখার অনুরোধ করছি।

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের বর্তমান সাধারন সম্পাদক শরীফ উদ্দিন সবুজ বলেন, নারায়ণগঞ্জবাসির পক্ষে যেসব কথা বলা দরকার কিন্তু ভয়ে অনেকে বলেনা সেসব কথা বলে এডভোকেট মাহবুবুর রহমান মাসুম নারায়ণগঞ্জে নিজেই একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছেন।

নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক আফজাল হোসেন পন্টি বলেন, আমরা আশা করি এডভোকেট মাহবুবুর রহমান মাসুম এরকম আরো অনেকগুলি ষাট বছর পার করবেন। আমাদের মতো তরুনদের অনুপ্রাণিত করে যাবেন।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, বিশিষ্ট ছড়াকার নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সদস্য ইউসুফ আলি এটম, অহিদুল হক খান, দৈনিক ইয়াদ এর সম্পাদক তোফাজ্জল হোসেন, আমাদের অর্থনীতির সিনিয়র রিপোর্টার মৌসুমী রায়, দৈনিক মানবজমিন এর জেলা প্রতিনিধি বিল্লাল হোসেন রবিন, দৈনিক দিনকাল এর জেলা প্রতিনিধি এম আর কামাল, দৈনিক সমকাল এর জেলা প্রতিনিধি এম এ খান মিঠু, দৈনিক শীতলক্ষ্যার বার্তা সম্পাদক আবু সাঈদ আল কাদেরী, দৈনিক খবরের পাতার বার্তা সম্পাদক ইমামুল হাসান স্বপন প্রমুখ। #

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!