নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
নারায়ণগঞ্জের ফায়ার সার্ভিসের ডুবুরি সাদিক শীতলক্ষ্যায় নিখোঁজ।Tnntv24
সেলিম ওসমান সন্ত্রাসী,বললেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি আব্দুল্লাহ আল আমিন। Tnntv24
Next
Prev

ব্যতিক্রমী উদ্বোধনে কাজল কাননের ‘একুশে একক অনলাইন বইমেলা’শুরু। Tnntv24

ব্যতিক্রমী উদ্বোধনে কাজল কাননের ‘একুশে একক অনলাইন বইমেলা’শুরু। Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
ব্যতিক্রমী উদ্বোধনে কাজল কাননের ‘একুশে একক অনলাইন বইমেলা’শুরু। Tnntv24
ব্যতিক্রমী উদ্বোধনে
কাজল কাননের ‘একুশে একক অনলাইন বইমেলা’শুরু
Tnntv24.নিজস্ব প্রতিবেদক:
এক ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন হলো কবি কাজল কাননের ‘একুশে একক বইমেলা (অনলাইন)। রোববার বিকেল সাড়ে ৫টায় নারায়ণগঞ্জের আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে কাজলকানন ডটকম (kajalkanan.com) এই উদ্বোধনীর আয়োজন করে।
মেলা উদ্বোধন করেন গার্মেন্টস শ্রমিক সুমা বেগম সুমি। সম্মান গ্রহণ করেন ফুটপাতের বইদোকানি- উৎফল রায়, দেলোয়ার হোসেন ও আব্দুল মজিদ। তাদের হাতে ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের সভাপতি শিল্পী ও জনচিন্তক রফিউর রাব্বি।
‘ফুটপাতের বইওয়াল’ বিষয়ে আলোচনা করেন লেখক ও সাংবাদিক জাহাঙ্গীর সুর।
উদ্বোধনী অনুষ্ঠানে কাজল কাননের নতুন কাব্যগ্রন্থ ‘রূহের ভিতর বহিছে তার দিদার’-এর পাঠ উন্মোচন হয়। বইটির প্রচ্ছদ করেছেন, শিল্পী খন্দকার নাছির আহাম্মদ।
সভাপতির বক্তব্যে রফিউর রাব্বি বলেন, “অনলাইনে বই মেলা একটি ও এ ধরনের অফলাইন আয়োজন ব্যতিক্রম। আমাদের দেশে বা বিশ্বে এর আগে কখনো হয়েছে কিনা আমার জানা নেই। এটা কাজল কাননের একটি নির্বাচিতসহ দশম বই।
তিনি বলেন, আজকের দুঃখজনক বিষয় হলো আমাদের সংস্কৃতির একটা বড় অংশ হয়ে উঠেছিলো একুশে বই মেলা। আমাদের অপেক্ষা থাকতো এই বই মেলার। এটা এবার যথা সময়ে হচ্ছে না নির্বাচনের দোহাই দিয়ে। ‘কাজল কানন তার আলোচনায় বলেছেন, নির্বাচনের কারণে কোনো কিছুই বন্ধ নেই। তাহলে বই মেলা বন্ধ হওয়ার কারণ কী? আসলে এটার যুক্তিসঙ্গত কারণ নেই। রাজনৈতিক কারণে গ্রন্থ মেলার চরিত্রটি নষ্ট হয়ে গেছে।”
আলোচক জাহাঙ্গীর সুর বলেন, “ফুটপাতের বই বিক্রেতাদের সঙ্গে আমার একটা প্রেম আছে। ২০১১ সালের পর থেকে আমার ব্যক্তিত্ব বিনির্মাণে যাদের ভূমিকা আছে তাদের মধ্যে বই বিক্রেতার ভূমিকা আমার শ্রেণিশিক্ষকের সমতুল্য। আমার লাইফে একটা ইচ্ছা আছে আমি পিএইচডি ডিগ্রি অর্জন করবো, কিন্তু ২য় ডিগ্রিটা করবো ফুটপাতের বই ওয়ালাদের নিয়ে। ”  স্বাগত বক্তব্য রাখেন, শ্রুতির সভাপতি ধীমান সাহা জুয়েল, আরও আলোচনা করেন, কবি ও শিল্পী আহমেদ বাবলু।

অনুষ্ঠানে কাজল কাননের কবিতা থেকে আবৃত্তি করেন সৌরি ছোঁয়া,গান পরিবেশন করেন শিল্পী অমল আকাশ ও কিশোর ব্যান্ড দল ‘গঙ্গাফড়িং।’ এ সময় গানের ফাঁকে কাজল কানন ও আয়োজন সম্পর্কে কথাও বলেন অমল আকাশ। গানে গানে শেষ হয় আয়োজন। অনুষ্ঠান সঞ্চালনা করেন চিত্রশিল্পী সুমনা আক্তার।

আয়োজকরা জানান, এই মেলার বইয়ের পিডিএফ কেনা যাবে kajalkanan.com থেকে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!