নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

সোনারগাঁওয়ে একরাতে দুই বাড়িতে ডাকাতি

সোনারগাঁওয়ে একরাতে দুই বাড়িতে ডাকাতি

Facebook
WhatsApp
LinkedIn
সোনারগাঁওয়ে একরাতে দুই বাড়িতে ডাকাতি

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সাদিপুর ইউনিয়নের নোয়াকান্দি কুন্দেরপাড়া এলাকায় দুই বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। গত শুক্রবার(১৫ মার্চ)গভির  রাতে এ ডাকাতি সংঘটিত হয়। ডাকাতরা ধারালো চাপাতি দিয়ে একজনকে কুপিয়ে নগদ ২০ হাজার টাকা আট ভরি স্বর্ণলংকারসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।

আহত ব্যাক্তিকে রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। কুন্দেরপাড়া এলাকার নুরুল হক ও ইসলাম মুন্সীর বাড়ির পরিবারের সদস্যদেরকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে এ ডাকাতি সংঘটিত হয়। এ ঘটনায় গতকাল শনিবার সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

এলাকাবাসী ও ভূক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, উপজেলার সাদিপুর ইউনিয়নের নোয়াকান্দি কুন্দেরপাড়া এলাকায় গত শুক্রবার রাত একটার পর নুরুল হকের বাড়ির প্রধান ফটকের তালা ভেঙ্গে ১০-১৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল দ্বিতীয় তলায় গিয়ে বাড়ির সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে বিভিন্ন কক্ষের আসবাবপত্র তছনছ করে ছয় ভরি স্বর্ণ ও নগদ ২০হাজার টাকা নিয়ে যায়। পরে পাশ্ববর্তী ইসলাম মুন্সির বাড়িতে দরজা ভেঙ্গে ডাকাতদল ঘরে প্রবেশ করে বাড়ির মালিক ইসলাম মুন্সীকে ধারালো চাপাতি দিয়ে মাথায় ও হাতে কুপিয়ে আঘাত করে মারাত্মকভাবে আহত করে। এসময় তার স্ত্রী আছিয়া বেগমকে জিম্মি করে তার ব্যবহৃত ২ ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায়। এক পর্যায়ে ডাকাতরা আসবাবপত্র তছনছ করতে থাকলে ইসলাম মুন্সীর ছেলে একরামুল ইসলাম কৌশলে বের হয়ে ডাকাত ডাকাত বলে চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে আসতে থাকলে ডাকাতরা পালিয়ে যায়। পরে পরিবারের সদস্য ও এলাকাবাসী আহত ইসলাম মুন্সীকে উদ্ধার করে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করে। আহত ইসলাম মুন্সির অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন তার ছেলে এমদাদুল হক।

সোনারগাঁ থানার ওসি এস এম কামরুজ্জামান পিপিএম জানান, ডাকাতির ঘটনা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ডাকাতির সঙ্গে জড়িত ডাকাতদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!