নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
নারায়ণগঞ্জের ফায়ার সার্ভিসের ডুবুরি সাদিক শীতলক্ষ্যায় নিখোঁজ।Tnntv24
সেলিম ওসমান সন্ত্রাসী,বললেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি আব্দুল্লাহ আল আমিন। Tnntv24
Next
Prev

এমপি মান্নান সোনারগাঁওয়ে আগুনে পোড়া ক্ষতিগ্রস্থদের খোঁজখবর নিলেন: Tnntv24

এমপি মান্নান সোনারগাঁওয়ে আগুনে পোড়া ক্ষতিগ্রস্থদের খোঁজখবর নিলেন: Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
এমপি মান্নান সোনারগাঁওয়ে আগুনে পোড়া ক্ষতিগ্রস্থদের খোঁজখবর নিলেন: Tnntv24

এমপি মান্নান সোনারগাঁওয়ে আগুনে পোড়া

ক্ষতিগ্রস্থদের খোঁজখবর নিলেন

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের ইসলামপুর এলাকায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নিতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে তিনি ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে আগুনে পুড়ে যাওয়া ঘরবাড়ি ঘুরে দেখেন এবং ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা বলেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম (বিডিআর)সহ স্থানীয় নেতাকর্মীরা।

পরিদর্শনকালে এমপি মান্নান বলেন, ‘অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর এই দুর্দিনে আমি তাদের পাশে আছি। দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা নেওয়া হবে। কেউ যেন অসহায় অবস্থায় না থাকে—সে বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি।’

এর আগে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) আছরের নামাজের কিছু আগে ইসলামপুর এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত ছড়িয়ে পড়ে জুম্মান, নুরুল আলম ও মাহিজ উদ্দিনের বাড়িতে।

ক্ষতিগ্রস্ত নুরুল আলম জানান, এলাকাটি শিল্পাঞ্চল হওয়ায় তাদের বাড়ির ১০টি কক্ষে দীর্ঘদিন ধরে ১০টি পরিবার বসবাস করছিল। আগুন নিয়ন্ত্রণে আনার আগেই সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

খবর পেয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। সোনারগাঁ ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. জাহেদ চৌধুরী জানান, তিনজন বাড়ির মালিকের মোট ১৮টি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্দিষ্টভাবে নিরূপণ করা সম্ভব হয়নি।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!