নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

হকার নেতা চাঁদাবাজ আসাদকে রূপগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‍্যাব-১১ । Nafiz Ashraf. Tnntv24

হকার নেতা চাঁদাবাজ আসাদকে রূপগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‍্যাব-১১ । Nafiz Ashraf. Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
হকার নেতা চাঁদাবাজ আসাদকে রূপগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‍্যাব-১১ । Nafiz Ashraf. Tnntv24

নারায়ণগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে প্রকাশ্যে অস্ত্র নিয়ে
হামলাকারী হকার নেতা চাঁদাবাজ আসাদকে গ্রেফতার করেছে র‌্যাব-১১

Tnntv24. প্রেস বিজ্ঞপ্তি:

 

নারায়ণগঞ্জে ৫ আগষ্ট চাষাঢ়ায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নাশকতার উস্কানিদাতা ও প্রকাশ্যে অস্ত্র নিয়ে তাদের উপর হামলাকারী হকার নেতা দুর্ধর্ষ
চাঁদাবাজ আসাদুল ইসলাম ওরফে আসাদকে গ্রেফতার করেছে র‍্যাব-১১।

বুধবার ( ২৩ অক্টোবর ) রাতে রূপগঞ্জের গাউছিয়া থেকে তাকে ঘ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দুপুর দুইটায় নারায়ণগঞ্জ আদমজীনগর র‌্যাব-১১’র মিডিয়া অফিসার সনদ বড়ুয়া স্বাক্ষরিত এক
বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। তিনি জানান, গ্রেফতারকৃত হকার নেতা আসাদুল ইসলাম ওরফে আসাদ নারায়ণগঞ্জ মহানগরের হকার সংগ্রাম পরিষদের আহ্বায়ক ও নারায়ণগঞ্জ মহানগর হকার লীগের সাংগঠনিক সম্পাদক।

গত ১৮ জুলাই থেকে ৫ আগষ্ট পর্যন্ত চলমান বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহরের চাষাঢ়া এলাকায় হামলা চালায়। তার সহযোগী হকাদেরকে নিয়ে প্রকাশ্যে অস্ত্র নিয়ে
শান্তিপূর্ণ ভাবে আন্দোলনরত ছাত্র জনতার উপর হামলা করার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র, পিস্তল, রামদা, চাপাতি, হকিস্টিক, চাইনিজ কুড়ালসহ ঝাপিয়ে পড়ে। ছাত্র ও জনতার শান্তিপূর্ণ
আন্দোলন বিফল করার জন্য আসামীগণ একত্রিত হয়ে তাহাদের হাতে থাকা অস্ত্র-শস্ত্র দিয়ে ছাত্র জনতার ন্যায় দাবি থেকে বিতাড়িত করার জন্য আক্রমন করে। পরে গ্রেফতারকৃত
আসামীর উস্কানি ও তার মদদে তার সহযোগী হকাররা বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান, যানবাহন, বাস স্টেশনসহ বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানে হামলা চালিয়ে অগ্নি সংযোগ
ও ভাংচুর করে জনমনে আতঙ্কের সৃষ্টি করে। আসামীগণের এই রূপ সন্ত্রাসী কর্মকান্ডের ফলে সাধারণ জনগণ গুরুতর আহত হওয়াসহ প্রানহানীর শিকার হয়।

তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামী হকার নেতা আসাদকে জিজ্ঞাসাবাদে জানায়, সে নিজেকে নারায়ণগঞ্জ মহানগরের হকার সংগ্রাম পরিষদের আহ্বায়ক ও
নারায়ণগঞ্জ মহানগর হকার লীগের সাংগঠনিক সম্পাদক পদ পেলেও কয়েক বছর আগেও সে সড়কের ফুটপাতে হকারি করতো। এক সময় আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের সাথে
সখ্যতা তৈরি করে সে হকারদের নেতা হয়ে যায়। ২০১৮ সালে সিটি করর্পোরেশন ও প্রশাসনের ফুটপাত হকারমুক্ত করার যৌথ উদ্যোগের বিরোধীতা করে আন্দোলন করা নেতাদের
অগ্রভাগে ছিল সে। একই বছরের ১৬ জানুয়ারি হকার মুক্ত সড়ক ইস্যুকে কেন্দ্র করে হকারদের নিয়ে হামলা করে জনগণ, সাংবাদিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য্#৩৯;সহ
অর্ধশতাধিক ব্যক্তি আহত করে।

২০২১ সালের ৯ মার্চ ফুটপাতে বসার দাবিতে বিক্ষোভ করে হকাররা। ওইদিন বিকেলে সড়কে আগুন দিয়ে যানবাহনে ভাঙচুর চালায় হকাররা।
বাধা দিলে পুলিশের সাথে তাদের সংঘর্ষ বাধে। ওই ঘটনায় পুলিশের উপর হামলা, অস্ত্র লুটের চেষ্টা, যানবাহন ভাঙচুর ও সড়কে আগুন দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে
গ্রেফতার হয় আসাদ। একই বছরের ১৪ অক্টোবর ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করেতর্কের জেরে খুন হন ১৮ বছর বয়সী তরুণ জোবায়ের হোসেন। ওই তরুণও ফুটপাতে
হকারি করতো। তাকে পিটিয়ে ও ছুরিকাঘাতে খুন করা হয়। ওই হত্যা মামলারও আসামিএই আসাদ। পরে নিহত জুবায়েরের পরিবারকে মামলা তুলে নিতে হুমকি দেওয়ার অভিযোগ
ওঠে তার বিরুদ্ধে। নিহত জুবায়েরের মা মুক্তা বেগম এই ঘটনায় থানায় আরও একটি অভিযোগ দায়ের করেন। জিজ্ঞাসাবাদে আরো জানায়, নিজেকে হকার নেতা বলে পরিচয় দেওয়া আসাদুল ইসলাম ওরফে আসাদ নারায়ণগঞ্জ এর চাষাড়া এলাকায় মূলত চাঁদাবাজি করে বেড়ায়। ঐ এলাকার সড়কের ফুটপাতে বসতে হলে আসাদকে দৈনিক চাঁদা দিতে হয়। এই
চাঁদার একটি অংশ সখ্যতা বজায় রাখা রাজনৈতিক নেতাদের কাছে পৌঁছে দিত আসাদ। গ্রেফতারকৃত আসামী’কে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য নারায়ণগঞ্জ জেলার সদর
মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!