নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
রূপগঞ্জে বিদ্যুতের অবৈধ লাইন: ঝুঁকিপূর্ণ কয়েক হাজার মানুষের জীবন।Tnntv24
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
Next
Prev

রূপগঞ্জ পূর্বাচল লেকে কলেজ শিক্ষার্থী সুজনার পর  কাব্যের লাশ উদ্ধার : Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জ পূর্বাচল লেকে কলেজ শিক্ষার্থী সুজনার পর  কাব্যের লাশ উদ্ধার : Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জ পূর্বাচল লেকে কলেজ শিক্ষার্থী সুজনার পর  কাব্যের লাশ উদ্ধার : Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জর পূর্বাচল লেকে কলেজ শিক্ষার্থী সুজনার পর

 কাব্যের লাশ উদ্ধার 

স্টাফ রিপোর্টার রূপগঞ্জঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল লেকে কলেজ শিক্ষার্থী সুজনার পর কাব্যের লাশ উদ্ধার করেছে ডুবুরি দল। জানা যায় গত  ১৭ ডিসেম্বর  পূর্বাচল উপশহরের  ২ নং সেক্টরের কাঞ্চন – কুড়িল বিশ্বরোড সড়কের বউরার টেক এলাকার ৪ নম্বর সেতুর অদূরে লেক থেকে অজ্ঞাত নারীর পরিচয় মিলেছে।  নিহত কলেজ শিক্ষার্থী সুজনার (১৮) সাথে থাকা কাব্যের (১৯) লাশটি একই যায়গায় গতকাল বুধবার  পাওয়া গেছে।তারা দু’জনেই মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত হয়েছে।

ব্যবহ্রত মোটরসাইকেলটিও উদ্ধার করেছে ডুবুরি দল।
সুজানা রাজধানীর ভাষানটেক সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী,কচুক্ষেত এলাকার মৃত আব্বাস মিয়ার কন্যা। শাহিনুর রহমান কাব্য একই কলেজের ছাত্র, কচুক্ষেত এলাকার হারুনুর রশিদের পুত্র। সুজানা ও কাব্য বন্ধু বলে জানায় পুলিশ।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুুষ কুমার মজুমদার সংবাদ সম্মেলনে বলেন,প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে, মোটরসাইকেলের স্পিডের কারনে এদূর্ঘটনা হতে পারে।
সুনাজানার পরিবারের বরাত দিয়ে সহকারী পুলিশ সুপার মেহদী ইসলাম বলেন,গত সোমবার ১৬ ডিসেম্বর বিকেলে বান্ধবীর বাসায় যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন সুজানা।এরপর রাতে তিনি আর বাসায় ফিরেননি। মরদেহের সঙ্গে উদ্ধার হওয়া মোটরসাইকেলের হেলমেটটি কাব্যের বলে নিশ্চিত করেছে তার পরিবার।
তারা দু’জনে মোটরসাইকেল যোগে ৩০০ ফুট সড়কে ঘুড়তে বেড়িয়েছিলেন।
পুলিশ কাব্যের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!