নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
রূপগঞ্জে বিদ্যুতের অবৈধ লাইন: ঝুঁকিপূর্ণ কয়েক হাজার মানুষের জীবন।Tnntv24
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
Next
Prev

সাদপন্থীদের হামলা ও হত্যার প্রতিবাদে  রূপগঞ্জে বিক্ষোভ সমাবেশ : Nafiz Ashraf.tnntv24

সাদপন্থীদের হামলা ও হত্যার প্রতিবাদে  রূপগঞ্জে বিক্ষোভ সমাবেশ : Nafiz Ashraf.tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
সাদপন্থীদের হামলা ও হত্যার প্রতিবাদে  রূপগঞ্জে বিক্ষোভ সমাবেশ : Nafiz Ashraf.tnntv24

 সাদপন্থীদের হামলা ও হত্যার প্রতিবাদে 

রূপগঞ্জে বিক্ষোভ সমাবেশ 

Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জঃ
 গত ১৮ডিসেম্বর টঙ্গি বিশ্ব এজতেমা ময়দানে তাবলীগ জামাতের কর্মীদের উপর সাদপন্থীদের হামলা ও হত্যার প্রতিবাদে  বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে রূপগঞ্জ ওলামা মাশায়েখ ও সর্বস্তরের তৌহিদী জনতা। গতকাল ২০ ডিসেম্বর শুক্রবার জুম্মা নামাজের পর উপজেলার ভুলতা বাস স্ট্যান্ড মসজিদের সামনে ঢাকা-সিলেট মহাসড়ক এ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল নিয়ে তারা ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা গাউছিয়া গোলাকান্দাইল এলাকা প্রদক্ষিণ করে।
বিক্ষোভ মিছিল পূর্বক প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, মুফতি বদরুল আলম সিলেটি, মাওঃ ইউসুফ ফরিদী, মুফতি ইমদাদুল্লাহ্ হাশেমী, মুফতি নুরুল হক ডহরী, মাওঃ তাওহিদুর রহমান, মুফতি আবু বকর, মাওঃ মাহবুব জালালাবাদী, মুফতি ইসমাইল, দায়ী হাবিবুর রহমান, দায়ী রুহুল আমিন সাহেব সহ আরো অনেকে।
সভায় বক্তারা বলেন গত ১৮ ডিসেম্বর রাত সাড়ে ৩ টায় সাদপন্থীরা তাবলীগ জামাতের কর্মীদের উপর নৃশংস হামলা চালায়। এ হামলায় আমাদের  ৪ জন সাথী ভাইকে হত্যা করে এবং অসংখ্য কর্মীকে আহত করে। এ ঘটনার আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই।  এ সাদপন্থীদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। তাদের সঙ্গে ব্যবসা প্রতিষ্ঠানকে আমরা বয়কট করি।
 জামায়াতের সাথীদের ওপর  সাদপন্থীদের পরিকল্পিত হত্যার বিচারের  প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা না নিলে আগামী কর্মসূচিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করা হবে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!