নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
রূপগঞ্জে শিক্ষকের উপর হামলার  ঘটনায় মামলা // ছাত্র গ্রেফতার:Tnntv24
নারায়ণগঞ্জ:দেবীরূপে কুমারী শ্রেয়সীকে হাজারো ভক্তের শ্রদ্ধার্ঘ্য। Tnntv24
বোস কেবিনে চায়ের স্বাদ নিয়ে আমলাপাড়া মন্ডপ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত। Tnntv24
মার্কিন রাষ্ট্রদূত ব্রেনটি ক্রিস্টেনসেন সস্রিক রূপগঞ্জের পূজামন্ডব পরিদর্শন:Tnntv24
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে  দুই গ্রুপের সংঘর্ষে যুবদল নেতা নিহত:Tnntv24
ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা-গাউছিয়া থেকে হকার উচ্ছেদের পর পাল্টে গেছে সড়কের চিত্র :Tnntv24
রূপগঞ্জে ফ্রান্স প্রবাসীর ২৬ লাখ  ৮০ হাজার টাকা ছিনতাই:Tnntv24
রূপগঞ্জে জালিয়াতি ও ভূয়া দলিলে জমি দখলের  প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান:Tnntv24
সোনারগাঁয়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের কর্মকর্তার ওপর হামলার অভিযোগ:Tnntv24
কায়েতপাড়া ইউনিয়নকে আধুনিক ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের:Tnntv24
Next
Prev

স্বাধীনতা পদক-২০২৫ তালিকায় ৮ কৃর্তীমান ব্যক্তিত্বের নাম । Nafiz Ashraf.Tnntv24

স্বাধীনতা পদক-২০২৫ তালিকায় ৮ কৃর্তীমান ব্যক্তিত্বের নাম । Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
স্বাধীনতা পদক-২০২৫ তালিকায় ৮ কৃর্তীমান ব্যক্তিত্বের নাম । Nafiz Ashraf.Tnntv24

স্বাধীনতা পদক-২০২৫ তালিকায়

৮ কৃর্তীমান ব্যক্তিত্বের নাম

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে জাতীয় পর্যায়ে এ বছর স্বাধীনতা পুরস্কার-২০২৫ দেয়া হবে ৮ কৃর্তীমান ব্যাক্তিকে । উপদেষ্টা পরিষদ বিভাগের একটি সূত্র থেকে এই তথ্য জানা গেছে।

স্বাধীনতা পদক

২০২৫ সালে স্বাধীনতা পদকের জন্য যারা মনোনীত হয়েছেন তারা হলেন, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে (মরণোত্তর) লে. কর্নেল (অব.) এম এ জি ওসমানী, সংস্কৃতিতে (পপসংগীত, মরণোত্তর) আজম খান, সাহিত্য ও ইতিহাসে বদরুদ্দীন ওমর, সমাজসেবায় (মরণোত্তর) ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ, ভাস্কর্যে (মরণোত্তর) জাতীয় শহীদ মিনারের অন্যতম নকশাকার ভাস্কর নভেরা আহমেদ, কবি আল মাহমুদ, পদার্থ বিজ্ঞানী অধ্যাপক জামাল নজরুল ইসলাম ও শিক্ষার্থী (মরণোত্তর) আবরার ফাহাদ।

তবে এ প্রসঙ্গে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী গত সোমবার (৩ মার্চ) সন্ধ্যায় নিজের ফেসবুক আইডিতে পোস্ট করে লেখেন, ‘আমার একান্ত ব্যক্তিগত বিবেচনা—আবরার ফাহাদের ক্যাটাগরি হওয়া উচিত ‘মুক্তিযুদ্ধ’! মুক্তিযুদ্ধের ফল স্বাধীনতা। স্বাধীনতার প্রধান শর্ত সার্বভৌমত্ব। আর সার্বভৌমত্বের ভ্যানগার্ড আবরার ফাহাদ। আবরার ফাহাদ একটা সিম্বল, যার শক্তি যদি আপনি অনুমান না করতে পারেন, তাহলে বলবো জুলাইতে ফিরে যান। গিয়ে তরুণবক্ষে কান পাতেন। যার নিশ্বাস শুনবেন তার নামই আবরার ফাহাদ।

 পুরস্কার হিসেবে প্রত্যেককে ১৮ ক্যারেট মানের ৫০ গ্রাম স্বর্ণের পদক, সম্মানীর অর্থের চেক ও একটি সম্মাননাপত্র দেওয়া হয়।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!