নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

৯০ দিনে ধর্ষণ মামলার বিচার সম্পন্ন করতে হবে-আইন উপদেষ্টা।Nafiz Ashraf.Tnntv24

৯০ দিনে ধর্ষণ মামলার বিচার সম্পন্ন করতে হবে-আইন উপদেষ্টা।Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
৯০ দিনে ধর্ষণ মামলার বিচার সম্পন্ন করতে হবে-আইন উপদেষ্টা।Nafiz Ashraf.Tnntv24

৯০ দিনে ধর্ষণ মামলার বিচার

সম্পন্ন করতে হবে-আইন উপদেষ্টা

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

 

আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল নির্দেশনা দিয়েছেন ধর্ষণের মামলা ১৫ দিনের মধ্যে তদন্ত ও ৯০ দিনের মধ্যে বিচার সম্পন্ন করতে হবে । তিনি বলেন, ধর্ষণকে জামিন অযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হবে। ধর্ষণের মামলাগুলো তদারকি করার জন্য আইন মন্ত্রণালয়ের আলাদা একটা সেল থাকবে, যেন অযথা সময় ক্ষেপণ না করা হয়।

রবিবার (৯ মার্চ) আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছেন আসিফ নজরুল

 উপদেষ্ট আসিফ নজরুল বলেন, মাগুড়ার সেই শিশু আছিয়ার ঘটনায় আমরা মর্মাহত। এর নিন্দা জানাই। চার জনকে গ্রেফতার করা হয়েছে। এই মামলার আসামিরা কোনও ছাড় পাবে না। দ্রুত সময়ে তাদের বিচারের আওতায় আনা হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রী হেনস্তার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, এ ঘটনায় তাকে চাপ দিয়ে মামলা প্রত্যাহার করা হয়েছে কিনা, সেটা খতিয়ে দেখা হবে। যেদিন মামলা প্রত্যাহার করানো হয়, সেদিন সেই যৌন নিপীড়ক জামিন পেয়েছিল।

আইন উপদেষ্টা আরও বলেন, গত কয়েকদিনে যেসব মব জাস্টিস এবং মোরাল পুলিশিংয়ের ঘটনা ঘটেছে, সে বিষয়ে সরকার পদক্ষেপ গ্রহণ করেছে। দোষীদের গ্রেফতার করা হয়েছে। যারা গ্রেফতার হয়নি তাদের গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।’ সব ঘটনাই সরকারের পর্যবেক্ষণে আছে জানিয়ে তিনি বলেন, ‘আমরা দেশবাসীকে আশ্বস্ত করতে চাই যে, কোনও অপরাধী বিচারের বাইরে থাকবে না।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!