নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

বিটিআরসি’র ১২৬ কোটি টাকা কর ফাঁকি,শামীম ওসমানের বিরুদ্ধে তদন্তের আদেশ।Nafiz Ashraf,Tnntv24

বিটিআরসি’র ১২৬ কোটি টাকা কর ফাঁকি,শামীম ওসমানের বিরুদ্ধে তদন্তের আদেশ।Nafiz Ashraf,Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
বিটিআরসি’র ১২৬ কোটি টাকা কর ফাঁকি,শামীম ওসমানের বিরুদ্ধে তদন্তের আদেশ।Nafiz Ashraf,Tnntv24

বিটিআরসি’র ১২৬ কোটি টাকা কর ফাঁকি, সন্ত্রাসের গডফাদার

শামীম ওসমানের বিরুদ্ধে তদন্তের আদেশ

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

সন্ত্রাসের গডফাদার খ্যাত  নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিটিআরসি’র ১২৬ কোটি টাকা কর ফাঁকি দেওয়ার অভিযোগে তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

মঙ্গলবার (১৮ মার্চ) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি সিকদার মাহমুদুর রাজীর বেঞ্চ এক রিটের বিপরীতে এ আদেশ দেন।

গডফাদার খ্যাত পরিবার

রিটকারীর পক্ষের আইনজীবী শিশির মনির জানান, এ আদেশ পাওয়ার ৩ মাসের মধ্যে তদন্ত করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) আদালতে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ।

‘কে টেলিকম’ নামে একটি কোম্পানি, যার মালিকানার সাথে শামীম ওসমান ও তার স্ত্রী, ছেলের নাম রয়েছে, ওই কোম্পানির মাধ্যমে বিটিআরসি’র ১২৬ কোটি টাকা কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠে। এই বিষয়ে হাই কোর্টে রিট আবেদন করেন সাখাওয়াত হোসেন নামের এক ব্যক্তি। তার সেই আবেদনের শুনানিতে তদন্তের আদেশ দেয় হাই কোর্ট।

আইনজীবী শিশির মনির বলেন, ওসমান পরিবারের জালিয়াতির ঘটনা তদন্ত করে ৯০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলেছে হাই কোর্ট। কে টেলিকমের মালিক ছিল নারায়ণগঞ্জের আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের পরিবার। শামীম ওসমানের স্ত্রী সালমা ওসমান ও ছেলে ইমতিনান ওসমানের নামে ২০১২ সালে ১৫ বছরের জন্য কে টেলিকমের লাইসেন্স নেওয়া হয়।

জানা গেছে, ২০১৩ সালের ৪ আগস্ট ওসমান পরিবার ‘কে টেলিকম’র মালিকানা সাখাওয়াত হোসেন, সিলেটের স্কুলশিক্ষক দেবব্রত চৌধুরী ও বগুড়ার একটি বেসরকারি প্রতিষ্ঠানের অফিস সহকারী রাকিবুল ইসলামের নামে হস্তান্তর করে। বিটিআরসির ১২৬ কোটি টাকা ফাঁকি দিতে শামীম ওসমান এ তিনজনকে মালিক সাজিয়েছিলেন।

এদিকে, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর দেশ ছশড়ে পালিয়ে যায় শামীম ওসমান ও তার পরিবারের সদস্যরা। তারা বিদেশে পালিয়ে গেছেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!