নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

বিষ্ফোরক মামলায় হিরার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন, শুনানি ২০এপ্রিল।Nafiz Ashraf.Tnntv24

বিষ্ফোরক মামলায় হিরার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন, শুনানি ২০এপ্রিল।Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
বিষ্ফোরক মামলায় হিরার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন, শুনানি ২০এপ্রিল।Nafiz Ashraf.Tnntv24

বিষ্ফোরক মামলায় কামরুজ্জামান হিরার

সাত দিনের রিমান্ড মঞ্জুর চেয়ে

আবেদন, শুনানি ২০এপ্রিল

Tnntv24.রূপগঞ্জ(নারায়ণগঞ্জ) সংবাদদাতা
সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীরপুত্র, রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও গাজী গ্রুপের পরিচালক গোলাম মতুর্জা পাপ্পার একান্ত সহকারী(পিএস) কামরুজ্জামান হিরাকে(৪৬) জিজ্ঞেসাবাদের জন্য গতকাল ১৭এপ্রিল বৃহস্পতিবার সাত দিনের রিমান্ড মঞ্জুর চেয়ে আবেদন করেছে রূপগঞ্জ থানা পুলিশ। আবেদনের প্রেক্ষিতে আগামী ২০ এপ্রিল রবিবার রিমান্ড আবেদনের শুনানির জন্য তারিখ নির্ধারণ করেছে আদালত। বিষ্ফোরক পৃথক দুইটি মামলায় সাত দিনের রিমান্ড চেয়ে প্রেরণ করলে আদালত শুনানির এ দিন ধার্য করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা রূপগঞ্জ থানার এসআই শেখর চন্দ্র মল্লিক বলেন, গত ১৬এপ্রিল বুধবার ঢাকার পল্টন এলাকা থেকে ঢাকা মহানগর ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে রূপগঞ্জ থানা পুলিশে হস্তান্তর করে।
 কামরুজ্জামান হিরার বাড়ি ময়মনসিংহ জেলার সদর থানার পুরোহিতপুর গ্রামে। তার পিতার নাম আবুল কাসেম। কামরুজ্জামান হিরা দীর্ঘদিন ধরে সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীরপুত্র গোলাম মতুর্জা পাপ্পার একান্ত সহকারী(পিএস) হিসেবে দায়িত্ব পালন করে রূপগঞ্জের রূপসী এলাকায় বসবাস করে আসছিলেন।
রূপগঞ্জ থানা ওসি লিয়াকত আলী বলেন, কামরুজ্জামান হিরাকে দুইটি মামলায় পৃথক সাত দিনের রিমান্ড চেয়ে প্রেরণ করলে আদালত শুনানির দিন ধার্য করে। গত বছর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রূপগঞ্জের একাধিক স্থানে হামলা, ভাংচুর, লুটপাট, গুলিবর্ষণ ও ককটেল বিষ্ফোরণের ঘটনা ঘটে। তখন অন্যদের ন্যায় কামরুজ্জামান হিরাকেও বিষ্ফোরক দ্রব্য আইনে রূপগঞ্জ থানায় দায়েরকৃত এজাহার নামীয় আসামী করা হয়।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!