নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
নারায়ণগঞ্জের ফায়ার সার্ভিসের ডুবুরি সাদিক শীতলক্ষ্যায় নিখোঁজ।Tnntv24
সেলিম ওসমান সন্ত্রাসী,বললেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি আব্দুল্লাহ আল আমিন। Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ : ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ : দীর্ঘ যানযট: Tnntv24

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ : ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ : দীর্ঘ যানযট: Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ : ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ : দীর্ঘ যানযট: Tnntv24

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ :

ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ : দীর্ঘ যানযট, জন দুর্ভোগ চরমে

Tnntv24.স্টাফ রিপোর্টার:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৩ মাসের বকেয়া বেতন, শ্রমিক ছাঁটাই ও নির্যাতনের প্রতিবাদে বি-ব্রাদার্স গ্রুপ নামে একটি রপ্তানিমুখী পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। শনিবার সকাল সাড়ে ৮ টা থেকে তারাবো পৌরসভার মৈকুলি এলাকায় উত্তেজিত শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রেখেছে। এতে সড়কের উভয় পাশে প্রায় ১২ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রী ও পথচারীরা।

শ্রমিকরা জানান, কারখানাটিতে দুই হাজারের অধিক শ্রমিক-কর্মচারী কাজ করেন। তারা গত ২০২৫ সালের ডিসেম্বর এবং ২০২৬ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবি জানিয়ে আসছিলেন। মালিকপক্ষ কয়েকদিন ধরে আশ্বাস দিয়ে তালবাহানা করছেন। প্রতিবাদকারী শ্রমিকদের আটকে রেখে নির্যাতন ও ছাঁটাইয়ের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করেন তারা। এ নিয়ে গত কয়েকদিন ধরে শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে বিরোধ চলছিল।
শনিবার সকাল ৮টার দিকে শ্রমিকরা কারখানার ভেতরে কাজে যোগ না দিয়ে সকাল সাড়ে ৮ থেকে বিক্ষোভ শুরু করেন। পরে বেলা সাড়ে ১০টার দিকে রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পুলিশ শ্রমিক ও মালিকপক্ষকে নিয়ে কয়েক দফা সমঝোতার বৈঠক করেন। কিন্ত বকেয়া বেতন, শ্রমিক নির্যাতন বন্ধ ও ছাঁটাইয়ের বিষয়ে চুড়ান্ত মিমাংসা না হওয়ায় শ্রমিকরা এখনো সড়ক অবরোধ করে রেখেছেন।
এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তারা কোনো বক্তব্য দিতে রাজি হননি।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!