নারায়ণগঞ্জ বুধবার | ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ২২শে রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ : ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ। Tnntv24
বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেমকে নিয়ে অপপ্রচার দাবি করে শত শিল্পপতির বিবৃতি। Tnntv24
রূপগঞ্জ প্রেসক্লাবের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত : Tnntv24
সিদ্ধিরগঞ্জে গণপিটুনিতে ছিনতাইকারী নিহত : Tnntv24
রূপগঞ্জে হাজী নূর উদ্দিন স্কুলে ময়লা পানি সয়লাভ, অপসারণ দাবিতে মানব বন্ধন : Tnntv24
আমরা একটি বৈরী আন্তর্জাতিক পরিস্থিতির মধ্যে অবস্থান করছি, দেশকে এগিয়ে নিতে সরকার সর্বোচ্চ সজাগ আছেন: পরিকল্পনা প্রতিমন্ত্রী: Tnntv24
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ : ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ। Tnntv24

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ : ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ। Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ : ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ। Tnntv24

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ :

ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে ভুঁইয়া ফেব্রিকস নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা প্রায় এক ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। বুধবার বেলা ১১ টার দিকে তারাবো পৌরসভার খাদুন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ কর্মসূচি পালন করে।

স্থানীয় ও বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, তারাবো পৌরসভার খাদুন এলাকার ভূঁইয়া ফেব্রিকস পোশাক কারখানায় ৪শ’ শ্রমিক কাজ করে। শ্রমিকদের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বেতন ও ঈদের বোনাস বকেয়া থাকলেও মালিকপক্ষ তা দেই দিচ্ছি বলে টালবাহানা করে আসছিলেন। বুধবার সকালে শ্রমিকরা কারখানায় এসে জানতে পারেন বকেয়া বেতন ও ঈদ বোনাস ১৮ মার্চ পরিশোধ করা হবে বলে মালিকপক্ষ জানায়। এতে ক্ষিপ্ত হয়ে বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক প্রায় ১ ঘন্টা অবরোধ করে রাখেন। এতে ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘ ৮ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এ সময় ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। মালিকপক্ষ আগামীকাল ১২ মার্চ বেতন ও বোনাস দেওয়ার আশ্বাস দিলে প্রশাসনের হস্তক্ষেপে শ্রমিকরা পুনরায় কাজে যোগ দেয়। এতে স্বাভাবিক হতে শুরু করে ঢাকা-সিলেট মহাসড়কের যান চলাচল।

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক এসআই হুমায়ূন আহমেদ বলেন, মালিকপক্ষ আগামীকাল শ্রমিকদের বেতন প্রদানের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ উঠিয়ে কাজে যোগ দেয়।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!