নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
নারায়ণগঞ্জে ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমীর আনন্দ শোভাযাত্রা:Tnntv24
নারায়ণগঞ্জে ১১ দলিয় ঐক্য’র সংবাদ সম্মেলন:লং মার্চের পথসভা শিমরাইল ট্রাক স্ট্যান্ডে।Tnntv24
রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী ও পুকুরে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্তকরণ:Tnntv24 
পিস্তল ও গুলিসহ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত  আসামি গ্রেফতার:Tnntv24  
পূর্বাচলে চারদিন ব্যাপি ২৫তম টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশনের উদ্বোধন:Tnntv24
রূপগঞ্জের মেয়ে সাওয়ানার হাত ধরে চীনে  বাংলাদেশের গৌরবময় সাফল্য:Tnntv24
শোক সংবাদ: বীর মুক্তিযোদ্ধা সানাউল্লাহ মিয়া:Tnntv24
নারায়ণগঞ্জ: অগ্রিম হাজিরা তুলে দুই এসিল্যান্ডসহ ২০ ভূমিকর্মকর্তা-কর্মচারি শোকজের শিকার।Tnntv24
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির র‍্যালিতে হাতাহাতি।Tnntv24
বর্ণাঢ্য আয়োজনে নারায়ণগঞ্জে বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকী পালন:Tnntv24
Next
Prev

সিদ্ধিরগঞ্জে গণপিটুনিতে ছিনতাইকারী নিহত : Tnntv24

সিদ্ধিরগঞ্জে গণপিটুনিতে ছিনতাইকারী নিহত : Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
 নারায়ণগঞ্জে নিখোঁজের দুই দিন পর প্রবাসীর লাশ উদ্ধার । Nafiz Ashraf.Tnntv24

সিদ্ধিরগঞ্জে গণপিটুনিতে
ছিনতাইকারী নিহত

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছিনতাইকালে গণপিটুনিতে অজ্ঞাত এক ছিনতাইকারী (২৬) নিহত হয়েছে। এ সময় নিহতের সঙ্গে থাকা দুই সহযোগী ছিনতাইকারী দৌড়ে পালিয়ে যায়। রবিবার সকাল
৬টায় সিদ্ধিরগঞ্জের জালকুড়ি কড়ই তলা এলাকায় এ ঘটনা ঘটে।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহম্মদ আব্দুল বারিক জানান, নিহতের নাম-পরিচয় এখনো জানাযায়নি। স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, তিনজন ছিনতাইকারী একটি
মোটরসাইকেলযোগে এসে এক পথচারীকে আটকে ছিনতাই করার চেষ্টা করলে স্থানীয় জনতা আটকে দেন। এ সময় ছিনতাইকারী দলের দুই জন দৌড়ে ঘটনাস্থল
থেকে পালিয়ে গেলেও একজন জনতার কাছে ধরা পড়ে যায়। জনতা তাকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই নিহত হয় ওই ছিনতাইকারী।

পরবর্তীতে উত্তেজিত জনতা ছিনতাইকারীদের সঙ্গে থাকা ব্যবহৃত মোটরসাইকেলটি পুড়িয়ে দেয়। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহম্মদ আব্দুল বারিক
জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই জনতার গণপিটুনিতে ছিনতাইকারীর মৃত্যু হয়। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখনো নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি। পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!