নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ছুটির দাবিতে চৈতী গার্মেন্টসের শ্রমিকদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ,যানজটে ভোগান্তি।Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ছুটির দাবিতে চৈতী গার্মেন্টসের শ্রমিকদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ,যানজটে ভোগান্তি।Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ছুটির দাবিতে চৈতী গার্মেন্টসের শ্রমিকদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ,যানজটে ভোগান্তি।Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ছুটির দাবিতে চৈতী গার্মেন্টসের

শ্রমিকদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ,যানজটে ভোগান্তি

Tnntv24.সোনারগাঁও প্রতিনিধি,নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় ঈদ-ই মিল্লাদুন্নবীর ছুটির দাবিতে চৈতী গার্মেন্টস শ্রমিকরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে। শনিবার তারা কাজে যোগ দিয়ে একত্রিত হয়ে
সকাল ৯টার পর মহাসড়কের টিপুরদী এলাকা অবরোধ করে বিক্ষোভ করেন। এতে মহাসড়কের প্রায় ৫ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে সোনারগাঁ থানা ও কাচঁপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয়। তারপর যান চলাচল স্বাভাবিক হয়।

শ্রমিকদের অভিযোগ,ঈদ-ই মিল্লাদুন্নবীর ছুটি না দেওয়ার কারণে সোনারগাঁওয়ের টিপুরদী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন চৈতি গার্মেন্টসের প্রায় ৭০০-৮০০ শ্রমিক। পরে পুলিশের সহায়তায় চৈতী গার্মেন্টস কর্তৃপক্ষ শ্রমিকদের ছুটি মেনে নিলে তারা মহাসড়ক থেকে সরে যায় ও মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হয়।

স্থানীয়রা জানান,টিপুরদী এলাকার চৈতি ইন্ডাস্ট্রিয়াল পার্ক (চৈতি গ্রুপ) নামক একটি পোশাক কারখানার শ্রমিকদের ঈদ-ই মিল্লাদুন্নীর ছুটি না দেওয়ায় মহাসড়ক অবরোধ বিক্ষোভ করেন। এতে যানজটে ভোগান্তিতে পড়েন যাত্রী এবং চালকরা। পরে পুলিশ ও চৈতি ইন্ডাস্ট্রিয়াল পার্কের জিএম এসে শ্রমিকদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে নেন।

এ বিষয়ে চৈতি গার্মেন্টসের মহা ব্যবস্থাপক মিজানুর রহমান জানান, ঈদ-ই মিল্লাদুন্নবীর ছুটি কারখানার তালিকায় নেই শ্রমিকরা অন্যায় দাবী করে মহাসড়ক অবরোধ করেছেন। পরে তাদের ছুটি মেনে নেওয়া হয়েছে।
কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর কাদির জিলানী জানান, চৈতি গার্মেন্টসের শ্রমিকরা বিক্ষোভ নামায় যানজট লেগেছিল। কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করায় তারা মহাসড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!