নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

বকেয়া বেতন ভাতার দাবিতে রূপগঞ্জের শ্রমিক অসন্তোষ, ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ।।অগ্নিসংযোগ দীর্ঘ যানজট:Nafiz Ashraf.Tnntv24

বকেয়া বেতন ভাতার দাবিতে রূপগঞ্জের শ্রমিক অসন্তোষ, ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ।।অগ্নিসংযোগ দীর্ঘ যানজট:Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
বকেয়া বেতন ভাতার দাবিতে রূপগঞ্জের শ্রমিক অসন্তোষ, ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ।।অগ্নিসংযোগ দীর্ঘ যানজট:Nafiz Ashraf.Tnntv24

বকেয়া বেতন ভাতার দাবিতে রূপগঞ্জের শ্রমিক অসন্তোষ,

ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ।। অগ্নিসংযোগ দীর্ঘ যানজট

Tnntv24.শফিকুল আলম ভুইয়া স্টাফ রিপোর্টার রূপগঞ্জ,নারায়ণগঞ্জঃ
 নারায়নগঞ্জের রূপগঞ্জে  বকেয়া বেতন ভাতার দাবিতে একটি রড তৈরি কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। উত্তেজিত শ্রমিকরা মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে এবং গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। এতে করে সড়কের উভয় দিকের যানবাহন চলাচল বন্ধ হয়ে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী সাধারণ থেকে শুরু করে পথচারীরা। বুধবার ২৯ অক্টোবর দুপুরে রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার আরিয়াবো এলাকার প্রিমিয়ার স্টিল রি-রোলিং মিলস লিমিটেড কারখানায় এ শ্রমিক অসন্তোষ দেখা দেয়।
বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, প্রিমিয়ার স্টিল রোলিং মিলস লিমিটেড কারখানায় প্রায় দুইশতাধিক শ্রমিক কর্মচারী কাজ করেন। গত চার মাস ধরে মালিকপক্ষ শ্রমিকদের বকেয়া বেতন ভাতা দেই দিচ্ছি করে ঘুরাচ্ছেন। বকেয়া বেতন ভাতা না পাওয়ায় শ্রমিকরা খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছেন। বাকিতে সদাই কিনে বিপাকে পড়েছেন শ্রমিকরা। দোকানদাররা পাওনা টাকার জন্য শ্রমিকদের চাপ প্রয়োগ করছেন এবং বাকিতে আর সদাই দিচ্ছেন না। বাড়িওয়ালারাও  বাড়ি ভাড়ার টাকার জন্য শ্রমিকদের চাপ প্রয়োগ করছেন। এমন অবস্থায় শ্রমিকরা চরম সংকটে পড়েছেন। শ্রমিকদের চাপের মুখে পড়ে মালিকপক্ষ বুধবার সকালে বকেয়া বেতন ভাতা পরিষদের আশ্বাস দেন।
মালিকপক্ষ ২০ দিনের বকেয়া ভাতা পরিশোধ করার চেষ্টা করলে শ্রমিকরা তা মেনে নেয়নি। এক পর্যায়ে শ্রমিকরা উত্তেজিত হয়ে কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভের এক পর্যায়ে উত্তেজিত শ্রমিকরা কারখানার সামনের ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করে ফেলেন। পরে বিক্ষোভকারীরা সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে এবং গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ শুরু করেন। দুপুর একটা থেকে শুরু হয়ে তিনটা পর্যন্ত টানা অবরোধ করে রাখেন শ্রমিকরা। এতে করে সড়কের উভয় দিকে দীর্ঘ যানজট হয়ে ভোগান্তিতে পড়েন যাত্রী সাধারণ থেকে পথচারীরা।
এ বিষয়ে কারখানার ঠিকাদার মিন্টু মিয়া বলেন, শ্রমিকদের দাবিকৃত বকেয়া ভাতার মধ্যে এক মাসের টাকা পরিষদের চেষ্টা করেছিলাম শ্রমিকরা তা মানেনি। মালিকপক্ষের সঙ্গে কথা বলে শ্রমিকদের দাবি-দাওয়া পূরণ করার চেষ্টা চলছে।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, শ্রমিক অসন্তোষের খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। শ্রমিকদের দাবি-দাওয়ার বিষয় নিয়ে মালিকপক্ষের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা চলছে। বর্তমানে ঢাকা সিলেট মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!