নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
রূপগঞ্জে শিক্ষকের উপর হামলার  ঘটনায় মামলা // ছাত্র গ্রেফতার:Tnntv24
নারায়ণগঞ্জ:দেবীরূপে কুমারী শ্রেয়সীকে হাজারো ভক্তের শ্রদ্ধার্ঘ্য। Tnntv24
বোস কেবিনে চায়ের স্বাদ নিয়ে আমলাপাড়া মন্ডপ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত। Tnntv24
মার্কিন রাষ্ট্রদূত ব্রেনটি ক্রিস্টেনসেন সস্রিক রূপগঞ্জের পূজামন্ডব পরিদর্শন:Tnntv24
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে  দুই গ্রুপের সংঘর্ষে যুবদল নেতা নিহত:Tnntv24
ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা-গাউছিয়া থেকে হকার উচ্ছেদের পর পাল্টে গেছে সড়কের চিত্র :Tnntv24
রূপগঞ্জে ফ্রান্স প্রবাসীর ২৬ লাখ  ৮০ হাজার টাকা ছিনতাই:Tnntv24
রূপগঞ্জে জালিয়াতি ও ভূয়া দলিলে জমি দখলের  প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান:Tnntv24
সোনারগাঁয়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের কর্মকর্তার ওপর হামলার অভিযোগ:Tnntv24
কায়েতপাড়া ইউনিয়নকে আধুনিক ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের:Tnntv24
Next
Prev

সোনারগাঁয়ে নগদের ডিষ্ট্রিবিউটর অফিসে হামলা, অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও মালামাল লুট:Tnntv24

সোনারগাঁয়ে নগদের ডিষ্ট্রিবিউটর অফিসে হামলা, অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও মালামাল লুট:Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
সোনারগাঁয়ে নগদের ডিষ্ট্রিবিউটর অফিসে হামলা, অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও মালামাল লুট:Tnntv24

সোনারগাঁয়ে নগদের ডিষ্ট্রিবিউটর অফিসে হামলা,

অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও মালামাল লুট

Tnntv24.সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নগদের ডিষ্ট্রিবিউটর অফিসে হামলা চালিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৭ লাখ টাকা ও মোবাইল ফোন সহ প্রায় কোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায় দুবৃর্ত্তরা। আজ শনিবার সকালে উপজেলার জালাল টাওয়ারে নগদের অফিসে এ ঘটনা ঘটে। সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় ওই ডিষ্ট্রিবিউটর অফিসের মালিক আল আমিন বাদি হয়ে একজনের নাম উল্লেখ করে ৮/১০ জনের নামে অজ্ঞাতনামা আসামি করে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ডিষ্ট্রিবিউটরের মালিক আল আমিন জানান, উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় জালাল টাওয়ারে অবস্থিত নগদের ডিষ্ট্রিবিউটর অফিসে সকাল ৯টায় ৮/১০ জনের একটি দল সর্টগান, পিস্তল ও দেশীয় অস্ত্র সহ অফিসে প্রবেশ করে হামলা চালিয়ে পিটিয়ে আহত করে। এ সময় কর্মকর্তাদের পিস্তল ঠেকিয়ে নগদ ৭ লাখ টাকা, ৫টি মোবাইল ফোন, সিসিটিভি ক্যামেরার ডিভাইস সহ প্রায় ১ কোটি টাকার মালামাল লুট করে নেয়।

সোনারগাঁ থানার ওসি মুহিববুল্লাহ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুরো বিসয়টি তদন্ত করে জড়িতদের সনাক্ত করে গ্রেফতার করতে পুলিশ কাজ করছে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!