নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
নারায়ণগঞ্জের ফায়ার সার্ভিসের ডুবুরি সাদিক শীতলক্ষ্যায় নিখোঁজ।Tnntv24
সেলিম ওসমান সন্ত্রাসী,বললেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি আব্দুল্লাহ আল আমিন। Tnntv24
Next
Prev

ত্রয়োদশ নির্বাচনে দায়িত্ব পালনে প্রস্তুত নারায়ণগঞ্জের বিজিবি। Tnntv24

ত্রয়োদশ নির্বাচনে দায়িত্ব পালনে প্রস্তুত নারায়ণগঞ্জের বিজিবি। Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
ত্রয়োদশ নির্বাচনে দায়িত্ব পালনে প্রস্তুত নারায়ণগঞ্জের বিজিবি। Tnntv24

ত্রয়োদশ নির্বাচনে দায়িত্ব পালনে প্রস্তুত

নারায়ণগঞ্জের বিজিবি

 

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার লক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশ নারায়ণগঞ্জ ব্যাটালিয়ন (৬২ বিজিবি) তাদের উপর অর্পিত দায়িত্ব পালনে সম্পূর্ণরূপে প্রস্তুত। বর্ডার গার্ড বাংলাদেশ একটি পেশাদার, সুশৃঙ্খল ও নিরপেক্ষ বাহিনী হিসেবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে সক্রিয় ভূমিকা পালন করবে।

শুক্রবার দুপুরে  নারায়ণগঞ্জ ব্যাটালিয়ন ৬২ ( বিজিবি) ফতুল্লার জালকুড়ি অবস্থিত কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান লেফটেন্যান্ট কর্নেল আরাফাত। এসময় তার সঙ্গে অন্যান্য অফিসার্সগণ উপস্থিত ছিলেন।

লে.করনেল আরাফাত তার লিখিত বক্তব্যে আরো জানান , নির্বাচনকালীন দায়িত্ব পালনের ক্ষেত্রে নির্বাচন কমিশনের সকল নির্দেশনা বিজিবি কঠোর ভাবে অনুসরণ করছে। এবাহিনী রাজনৈতিক নিরপেক্ষ। সকল রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে। যাতে নির্বাচন প্রক্রিয়া অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয়।

সংবাদ সম্মেলনে আরো জানান, ভোটারগণ যাতে নিরাপদ শান্ত ও ভয়মুক্ত পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, এ লক্ষ্য সামনে রেখে বিজিবি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবে।

সংবাদ সম্মেলনে আরো জানান, নারায়ণগঞ্জ ব্যাটালিয়ন নারায়ণগঞ্জ ছাড়াও মুন্সিগঞ্জ ও শরিয়তপুর এবং ঢাকা জেলার আঙশিক দায়িত্ব পালন করবে।

 

 

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!