নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
নারায়ণগঞ্জে ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমীর আনন্দ শোভাযাত্রা:Tnntv24
নারায়ণগঞ্জে ১১ দলিয় ঐক্য’র সংবাদ সম্মেলন:লং মার্চের পথসভা শিমরাইল ট্রাক স্ট্যান্ডে।Tnntv24
রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী ও পুকুরে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্তকরণ:Tnntv24 
পিস্তল ও গুলিসহ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত  আসামি গ্রেফতার:Tnntv24  
পূর্বাচলে চারদিন ব্যাপি ২৫তম টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশনের উদ্বোধন:Tnntv24
রূপগঞ্জের মেয়ে সাওয়ানার হাত ধরে চীনে  বাংলাদেশের গৌরবময় সাফল্য:Tnntv24
শোক সংবাদ: বীর মুক্তিযোদ্ধা সানাউল্লাহ মিয়া:Tnntv24
নারায়ণগঞ্জ: অগ্রিম হাজিরা তুলে দুই এসিল্যান্ডসহ ২০ ভূমিকর্মকর্তা-কর্মচারি শোকজের শিকার।Tnntv24
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির র‍্যালিতে হাতাহাতি।Tnntv24
বর্ণাঢ্য আয়োজনে নারায়ণগঞ্জে বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকী পালন:Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাছ ব্যবসায়ীর বা‌ড়ি‌তে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট, আহত ১। Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাছ ব্যবসায়ীর বা‌ড়ি‌তে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট, আহত ১। Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাছ ব্যবসায়ীর বা‌ড়ি‌তে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট, আহত ১। Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাছ ব‌্যবসায়ীর বা‌ড়ি‌তে

দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট, আহত ১

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় মাছ ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ বিপুল মালামাল লুটে নেয়। এ সময় ডাকাতদের হামলায় গৃহকর্তার ছেলে সাইফুল ইসলাম আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার ভোররাতে আড়াইহাজার উপজেলার ফতেপুর ইউনিয়নের লতব্দী সিংগারপুর এলাকায় হাজী সিরাজ মিয়ার বসতবাড়িতে এ ঘটনা ঘটে। হাজী সিরাজ মিয়া (৪৫) ফজুল হকের ছেলে এবং তিনি পেশায় মাছ ব্যবসায়ী।

ভুক্তভোগী হাজী সিরাজ মিয়া জানান, ঘটনার সময় বাসার সবাই জেগে ছিলেন। হঠাৎ ১৫ থেকে ২০ জনের একটি মুখোশধারী ডাকাত দল দেশীয় অস্ত্রশস্ত্র ও পিস্তল নিয়ে বাড়ির ভেতরে ঢুকে পড়ে। ডাকাতরা একে একে বাসার সাতটি দরজা ভেঙে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে রাখে।

ডাকাতরা ঘরের বিছানার নিচে ও আলমারিতে রাখা আনুমানিক সাত লাখ টাকা এবং ওয়াল কেবিনেটে সংরক্ষিত প্রায় চার ভরি স্বর্ণালঙ্কার লুট করে নেয়।
ডাকাতির সময় বাধা দিতে গেলে হাজী সিরাজ মিয়ার ছেলে সাইফুল ইসলামকে মারধর করা হয়। এতে তিনি আহত হন। পরে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!