নারায়ণগঞ্জের মাসদাইরের চিহ্নিত মাদক
ব্যবসায়ী জাহিদের আস্তানায় র্যাবের
অভিযান, ধারালো অস্ত্রসহ দুই মাদক
কারবারি গ্রেফতার
Tnntv24.নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জে মাসাদাইর এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী জাহিদ হোসেনের আস্তানায় অভিযান চালিয়ে দেশী অস্ত্রসহ দুই মাদক বিক্রেতাকে
গ্রেফতার করেছে র্যাব। রোববার বিকেল চারটায় র্যাব ১১ একটি টিম নগরীর গলাচিপা রুপার বাড়িরে পেছনে একটি পরিত্যাক্ত বাড়িতে অভিযান চালায়।
এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পাশের ডোবায় ঝাপিয়ে পড়ে পলানো চেষ্টা করে। পরে স্থানীদের সহায়তায় ঝোপঝাড় ও জঙ্গলে তল্লাশী
চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে দেশী ধারালো অস্ত্রসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে হৃদয় (১৬) বাপ্পি( ১৭) । তাদের কাছ থেকে বেশ কয়েকটি
বড় বড় রামদা উদ্ধার করা হয়। র্যাব ১১ কালিবাজার কোম্পানী কামান্ডার ( ইনচার্জ )অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রশিদ জানান, গোপন সুত্রে
খবর পাই গলাচিপা রুপার বাড়ির পেছনে পরিত্যক্ত একটি বাড়িতে মাদক ব্যবসায়ী জাহিদ হোসেন আস্তানা গড়ে তুলেছে। ওই আস্তানায় র্যাবের একটি টিম
আকস্মিক অভিযান চালায় । মাদক ব্যবসায়ীরা পাশের পরিত্যক্ত ডোবায় লাফিয়ে পড়ে পালানোর জন্য । পরে স্থাণীয়দের সহায়তায় দুই মাদক কারবারিকে গ্রেফতার করে র্যাব।
আটককৃত হৃদয় ও বাপ্পি কিশোর গ্যাংয়ের সদস্য এবং এলাকায় ছিনতাইকারি হিসাবে পরিচিত। এছাড়া চিহৃত মাদককারবারি জাহিদ হোসেনের কাছ থেকে মাদক দ্রব্য
সংগ্রহ করে এলাকায় ফেরী করে বিক্রি করে।
উল্লেখ্য গত ৫ মে র্যাব ১১ গোয়েন্দা দলের চার সদস্য মাসদাইর বোয়ালিয়া খাল এলাকায় জাহিদ-পিচ্চি মাসুম-ইট্টু রিপন মাদক আস্তানার সন্ধানে তথ্য সংগ্রহ করতে
গেলে মাদক ব্যবসায়ীরা ধারালো অস্ত্র দিয়ে র্যাব সদস্যদের উপর ঝাপিয়ে পড়ে। এস আই নজিবুল , কনস্টেবল মাহি ও ইব্রাহিমকে কুপিয়ে গুরুত্বর আহত করে। তবে এই ঘটনার পর
মাদক ব্যবসায়ী জাহিদ-পিচ্চি মাসুম-গিট্টু রিপন ধারোছোয়ার বাইরে রয়েছে।








