নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
নারায়ণগঞ্জে ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমীর আনন্দ শোভাযাত্রা:Tnntv24
নারায়ণগঞ্জে ১১ দলিয় ঐক্য’র সংবাদ সম্মেলন:লং মার্চের পথসভা শিমরাইল ট্রাক স্ট্যান্ডে।Tnntv24
রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী ও পুকুরে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্তকরণ:Tnntv24 
পিস্তল ও গুলিসহ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত  আসামি গ্রেফতার:Tnntv24  
পূর্বাচলে চারদিন ব্যাপি ২৫তম টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশনের উদ্বোধন:Tnntv24
রূপগঞ্জের মেয়ে সাওয়ানার হাত ধরে চীনে  বাংলাদেশের গৌরবময় সাফল্য:Tnntv24
শোক সংবাদ: বীর মুক্তিযোদ্ধা সানাউল্লাহ মিয়া:Tnntv24
নারায়ণগঞ্জ: অগ্রিম হাজিরা তুলে দুই এসিল্যান্ডসহ ২০ ভূমিকর্মকর্তা-কর্মচারি শোকজের শিকার।Tnntv24
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির র‍্যালিতে হাতাহাতি।Tnntv24
বর্ণাঢ্য আয়োজনে নারায়ণগঞ্জে বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকী পালন:Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ঘরে ঢুকে একজনকে হত্যা-সন্দেহ দেনা পাওনা।Tnntv24

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ঘরে ঢুকে একজনকে হত্যা-সন্দেহ দেনা পাওনা।Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ঘরে ঢুকে  একজনকে হত্যা-সন্দেহ দেনা পাওনা।Tnntv24

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ঘরে ঢুকে

একজনকে হত্যা-সন্দেহ দেনা পাওনা

Tnntv24.সোনারগাঁও প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দুর্বৃত্তদের হামলায় স্বামী নজরুলকে হত্যা করেছে। ওই ঘটনায় আহত হয়েছে নজরুল ইসলামের স্ত্রী শাহানাজ। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ একজনকে আটক করেছে। এলাকাবাসীর ধারণা দেনা-পাওনার বিষয়। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় উপজেলার মুক্তিশপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নজরুল ইসলাম উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের মুক্তিশপুর গ্রামের গাজী মিয়ার ছেলে।

নিহতের স্ত্রী শাহানাজ বেগম জানান,রাত সাড়ে ১২টার দিকে ৪/৫ জনের একদল মুখোশধারী তার স্বামীর নাম ধরে ডাকেন। দরজা খোলার পর মুখোশধারীরা ঘরে প্রবেশ করে তার স্বামীর হাত পা বেধে মারধর করে। তাকেও হাত পা ও গলায় বেধে মারধর করে আলমিরার চাবি নিয়ে নেয়। এ সময় চিনে ফেলার কারণে তার স্বামী নজরুল ইসলামের গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। শাহনাজ বেগমের দাবি, ঘরে থাকা নগদ ৬০ হাজার টাকা ও প্রায় ৫ ভরি স্বর্ণালংকার সহ ১২ লাখ টাকার মালামাল লুট করে নেয়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, এ বিষয়ে তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে ডাকাতির কোনো চিহ্ন পাওয়া যায়নি। হত্যাকান্ডের বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য উজ্জল নামে এক জনকে আটক করা হয়েছে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!