নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
রূপগঞ্জে শিক্ষকের উপর হামলার  ঘটনায় মামলা // ছাত্র গ্রেফতার:Tnntv24
নারায়ণগঞ্জ:দেবীরূপে কুমারী শ্রেয়সীকে হাজারো ভক্তের শ্রদ্ধার্ঘ্য। Tnntv24
বোস কেবিনে চায়ের স্বাদ নিয়ে আমলাপাড়া মন্ডপ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত। Tnntv24
মার্কিন রাষ্ট্রদূত ব্রেনটি ক্রিস্টেনসেন সস্রিক রূপগঞ্জের পূজামন্ডব পরিদর্শন:Tnntv24
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে  দুই গ্রুপের সংঘর্ষে যুবদল নেতা নিহত:Tnntv24
ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা-গাউছিয়া থেকে হকার উচ্ছেদের পর পাল্টে গেছে সড়কের চিত্র :Tnntv24
রূপগঞ্জে ফ্রান্স প্রবাসীর ২৬ লাখ  ৮০ হাজার টাকা ছিনতাই:Tnntv24
রূপগঞ্জে জালিয়াতি ও ভূয়া দলিলে জমি দখলের  প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান:Tnntv24
সোনারগাঁয়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের কর্মকর্তার ওপর হামলার অভিযোগ:Tnntv24
কায়েতপাড়া ইউনিয়নকে আধুনিক ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের:Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ ৩৭ জন গ্রেফতার। Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ ৩৭ জন গ্রেফতার। Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগঞ্জে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ ৩৭ জন গ্রেফতার। Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জে আওয়ামীলীগ, যুবলীগ,

ছাত্রলীগসহ ৩৭ জন গ্রেফতার

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

রাজনীঅনৈতিক র্কাক্রম স্থগিত থাকা আওয়ামীলীগের ১৩ নভেম্বর ঢাকা অবরোধ কর্মসুচীকে ঘিরে নারায়ণগঞ্জের গত ২৪ ঘন্টায় আওয়ামীলীগ ও যুবলীগ ও ছাত্রলীগ,
প্রজন্মলীগ, যুবমহিলালীগসহ ৩৭ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে রুপগঞ্জ ৭ জন, আড়াইহাজারে যুব মহিলালীগ নেত্রীসহ ৮ জন , সিদ্ধিগঞ্জে ১৫ জন, সোনারগাঁয়ে ১ জন, ফতুল্লায় ৬ , বন্দরে
জেলা প্রজন্মলীগের সভাপতি রাতুল হাসানসহ গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জ থানা এলাকার বিভিন্ন ওয়ার্ডেওয়ার্ডে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে মামলার  আসামীসহ স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের সক্রিয় সদস্যসহ মোট ১৫
জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১২ নভেম্বর) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোঃ শাহিনূর আলম। গ্রেফতারকৃত অন্য ১১ জন মাদকসহ বিভিন্ন মামলার
ওয়ারেন্টভুক্ত আসামী।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় কর্মী মোঃ ভোলা (৫৪) মেম্বার,যুবলীগের সক্রিয় কর্মী মোঃ মাইন উদ্দিন (২৪), সিদ্ধিরগঞ্জ ৮নাং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগ এর তথ্য ও গবেষণা সম্পাদক জিয়াউল হক
জিয়া (৪৫) ও যুবলীগের সক্রিয় কর্মী মোঃ রবিন (৩৫)। আড়াইহাজারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লক ডাউনে কর্মসূচীতে অংশগ্রহণের প্রস্তুতির অভিযোগে মহিলা লীগের নেত্রীসহ আটজনকে গ্রেফতার করা
হয়েছে। বুধবার ভোরে উপজেলা ঝাউগড়া ও গাজীপুরা এলাকা থেকে পুলিশ তাদের গ্রেফতার করা হয় । গ্রেফতারকৃতরা হলো নরসিংদী মাধবদী থানার কাঠালিয়া ইউনিয়ন মহিলা লীগের সভাপতি বীনা আক্তার (৫৬),
নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আমিনুল ইসলাম (২০), আপন মিয়া (১৯), অনিকরহমান (১৯), নিলয় হোসেন (১৯), ইয়ামিন ইসলাম (২০), সালমান রহমান (১৯), কৃষি ইনস্টিটিউটের ছাত্রদল সভাপতি নাজমুল হোসেন (১৯)।
এসময় তাদের কাছ পেট্রোল বিষ্ফোরক দ্রব্য, গাড়ির টায়ারসহ নাশকা করার বিভিন্ন সামগ্রী।

শুক্রবার বিকেলে নাশকতার মামলা দেখিয়ে তাদেরকে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে
বলেননাশকতার মামলা দেখিয়ে তাদেরকে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!