নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
নারায়ণগঞ্জে ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমীর আনন্দ শোভাযাত্রা:Tnntv24
নারায়ণগঞ্জে ১১ দলিয় ঐক্য’র সংবাদ সম্মেলন:লং মার্চের পথসভা শিমরাইল ট্রাক স্ট্যান্ডে।Tnntv24
রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী ও পুকুরে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্তকরণ:Tnntv24 
পিস্তল ও গুলিসহ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত  আসামি গ্রেফতার:Tnntv24  
পূর্বাচলে চারদিন ব্যাপি ২৫তম টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশনের উদ্বোধন:Tnntv24
রূপগঞ্জের মেয়ে সাওয়ানার হাত ধরে চীনে  বাংলাদেশের গৌরবময় সাফল্য:Tnntv24
শোক সংবাদ: বীর মুক্তিযোদ্ধা সানাউল্লাহ মিয়া:Tnntv24
নারায়ণগঞ্জ: অগ্রিম হাজিরা তুলে দুই এসিল্যান্ডসহ ২০ ভূমিকর্মকর্তা-কর্মচারি শোকজের শিকার।Tnntv24
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির র‍্যালিতে হাতাহাতি।Tnntv24
বর্ণাঢ্য আয়োজনে নারায়ণগঞ্জে বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকী পালন:Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জে স্কুল ছাত্র আরাফাত হত্যা মামলায় আসামী রিপনকে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে আদালত: Tnntv24

নারায়ণগঞ্জে স্কুল ছাত্র আরাফাত হত্যা মামলায় আসামী রিপনকে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে আদালত: Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগঞ্জে স্কুল ছাত্র আরাফাত হত্যা মামলায় আসামী রিপনকে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে আদালত: Tnntv24

নারায়ণগঞ্জে স্কুল ছাত্র আরাফাত হত্যা মামলায় আসামী

রিপনকে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে আদালত

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের বন্দরে স্কুল ছাত্র আরাফাত রহমান হত্যা মামলায় রিপন নামে এক আসামীর মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আবু শামীমের আদালতে এ আদেশ দেওয়া হয়। একই সঙ্গে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অপরাধ প্রমাণ না হওয়ায় অপর আসামী রাব্বীকে এই মামলায় খালাসের আদেশ দিয়েছে আদালত। আদালতে রায় শুনানীর সময় আসামী দুজন অনুপস্থিত ছিলেন।

নারায়ণগঞ্জ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির জানান, বন্দর উপজেলার মদনপুর ইউপির লাউসার গ্রামের রফিকুল ইসলাম মনার ছেলে স্কুলছাত্র আরাফাতকে গত ২০২০ সালের ১৫ ডিসেম্বর রাত ৯টার দিকে বিজয় দিবসের একটি কনসার্টে নিয়ে যায় একই গ্রামের ইসলাম মিয়ার ছেলে রিপন মিয়া। বড় ভাইয়ের সাথে দ্বন্দের জের ধরে ওই রাতেই বাড়ির পাশে পুরাতন স্কুল ভবনে নিয়ে আরাফাতকে প্রথমে ইট দিয়ে মাথা থেঁতলে দেয়। পরে গলাটিপে হত্যা করে মসজিদের পুকুরে লাশ ফেলে দিয়ে রিপন নিজেই পরিবারের সঙ্গে আরাফাতকে খোঁজাখুঁজি করে।

তিন দিন পর ১৮ ডিসেম্বর আরাফাতের লাশ ভেসে ওঠে। পরে ১৯ ডিসেম্বর এ ঘটনায় অজ্ঞাতনামা আসামী করে বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। এ ঘটনায় রিপনকে গ্রেপ্তার করে আদালতে তোলা হলে একাই হত্যাকান্ড চালায় বলে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দী দেয় সে। পরে আদালত থেকে জামিন প্রাপ্ত হয়ে পলাতক রয়েছে রিপন।

তিনি আরো জানান, স্কুল ছাত্র আরাফাত হত্যা মামলায় রিপনকে স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মৃত্যুদন্ডের আদেশ দেয় আদালত। অপর আসামী রাব্বী দোষী সাব্যস্ত না হওয়ায় বেকসুর খালাস দেওয়া হয়। রায় শোনানীর সময় আসামী পলাতক ছিলেন।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!