নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
নারায়ণগঞ্জের ফায়ার সার্ভিসের ডুবুরি সাদিক শীতলক্ষ্যায় নিখোঁজ।Tnntv24
সেলিম ওসমান সন্ত্রাসী,বললেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি আব্দুল্লাহ আল আমিন। Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার গাবতলীতে ভাবী-ভাতিজিসহ ৫ জনকে কুপিয়ে জখম।Tnntv24

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার গাবতলীতে ভাবী-ভাতিজিসহ ৫ জনকে কুপিয়ে জখম।Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার গাবতলীতে ভাবী-ভাতিজিসহ ৫ জনকে কুপিয়ে জখম।Tnntv24

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার গাবতলীতে

ভাবী-ভাতিজিসহ ৫ জনকে কুপিয়ে জখম

Tnntv24.ফতুল্লা প্রতিনিধি:

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় পারিবারিক কথাকাটাকাটির জেরে ভাবী, দুই শিশু ভাতিজি ও প্রতিবেশীসহ একই পরিবারের মোট ৫ জনকে বটি দিয়ে কুপিয়ে ও কামড়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে। সোমবার (১৮ মে) দুপুরে ফতুল্লা থানাধীন গাবতলী এলাকায় আমেনা গার্মেন্টসের পাশের গলির তোফাজ্জলের বাড়িতে এই ঘটনা ঘটে।

ঘটনার সময় স্থানীয়রা জাতীয় জরুরী সেবা নম্বর ৯৯৯ এ ফোন দিলে ফতুল্লা থানা পুলিশ এসে ঘাতক দেবর আব্দুল মালেককে (২৪) গ্রেফতার করে। আহতদের মধ্যে প্রতিবেশী নারীসহ তিন জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ দুপুরে আব্দুল মালেক বাসায় খেতে আসে। এ সময় তার ভাবী তাকে বারবার গোসল করে ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেতে বলেন। কিন্তু মালেক এতে চরম বিরক্ত হয় এবং ভাবী আবারও তাকে গোসল করার জন্য জোরাজুরি করলে মালেক হঠাৎ প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে ওঠে। সে রান্নাঘর থেকে ধারালো বটি এনে তাঁর ভাবীকে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। মায়ের এমন অবস্থা দেখে তাঁর দুই শিশু কন্যা (মালেকের দুই ভাতিজি) চিৎকার ও কান্নাকাটি শুরু করলে পাষণ্ড মালেক তাদেরও বটি দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে।

ঘর থেকে তীব্র হৈচৈ এবং বাচ্চাদের কান্নাকাটির শব্দ শুনে পাশের ঘর থেকে প্রতিবেশীরা উদ্ধারের জন্য ছুটে আসেন। এ সময় মালেক আরও উগ্র হয়ে ওঠে এবং এক প্রতিবেশী নারীকে বটি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। ওই নারীকে বাঁচাতে তাঁর ছেলে এগিয়ে আসলে মালেক তাকেও শরীরের বিভিন্ন স্থানে কামড়ে দিয়ে মারাত্মকভাবে আহত করে। এভাবে মালেকের তান্ডবে শিশুসহ মোট ৫ জন রক্তাক্ত জখম হন।

পরে প্রতিবেশীরা ৯৯৯ এ কল দিলে পুলিশ এসে মালেককে উদ্ধার করে। এর আগেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত আব্দুল মালেককে আটক করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার তদন্ত (ওসি) আনোয়ার জানান, “প্রাথমিকভাবে জানা গেছে আটককৃত আব্দুল মালেক চরম মাদকাসক্ত এবং মানসিকভাবে কিছুটা বিকারগ্রস্ত (মাথায় সমস্যা আছে)। পারিবারিক সামান্য কথা কাটাকাটির একপর্যায়ে সে ভাবী, দুই ভাতিজিসহ প্রতিবেশী আরও দু’জনসহ মোট ৫ জনকে কুপিয়ে ও কামড়ে জখম করেছে। তাকে আটক করা হয়েছে এবং এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!