নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
নারায়ণগঞ্জের ফায়ার সার্ভিসের ডুবুরি সাদিক শীতলক্ষ্যায় নিখোঁজ।Tnntv24
সেলিম ওসমান সন্ত্রাসী,বললেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি আব্দুল্লাহ আল আমিন। Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জ স্বেচ্ছাসেবক দল আহবায়ক রানাসহ কয়েক জনের বিরুদ্ধে গুমের মামলা। Tnntv24

নারায়ণগঞ্জ স্বেচ্ছাসেবক দল আহবায়ক রানাসহ কয়েক জনের বিরুদ্ধে গুমের মামলা। Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগঞ্জ স্বেচ্ছাসেবক দল আহবায়ক রানাসহ কয়েক জনের বিরুদ্ধে গুমের মামলা। Tnntv24

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানাসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় গুমের মামলা হয়েছে। পুলিশ তিন জনকে গ্রেফতার করেছে।
এক যুবককে ডেকে নিয়ে মারধর করে গুম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ এপ্রিল) ভিকটিম যুবক শুভর মা মাকসুদা বেগম বাদী হয়ে এই গুমের মামলাটি দায়ের করেন।

মামলার এজহারে বলা হয়, গত ২৯ মার্চ সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে মো. শাকিল (২৫) ও লাল শুভ (২২) মুঠোফোনে জরুরি কাজের কথা বলে পিংকির স্বামী শুভকে ফতুল্লা থানাধীন চানমারী বস্তি এলাকায় ডেকে নেয়। পরে পূর্ব শত্রুতার জেরে সেখানে তাকে মারধর করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় অভিযুক্তরা। এরপর থেকে শুভর ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে এবং তার কোনো খোঁজ মেলেনি।

এদিকে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, চাষাঢ়া রেললাইন সংলগ্ন একটি অটোরিকশার গ্যারেজে নিয়ে তাকে মারধর করে গুম করা হয়। গ্যারেজটির মালিক নারায়ণগঞ্জএর স্বাবেক যুবদল নেতা মরহুম মমিন উল্লাহ ডেভিডের ভাগ্নে বর্তমানে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছা সেবক দলের আহবায়ক সাখাওয়াত ইসলাম রানান।

মামলায় যাদের আসামি করা হয়েছে তারা হলেন-মো. শাকিল (২৫), সাখাওয়াত ইসলাম রানা (৪০), ওয়াসিম (১৯), আব্দুর রাজ্জাক (৫০), দিপু (২৩), লাল শুভ (২২), জাহিদ (৪০) ও বিলকিছ (৩২) সহ আরও ৫-৬ জন অজ্ঞাতনামা ব্যক্তি। তাদের সবার বাড়ি ফতুল্লার ইসদাইর বস্তি এলাকায় বলে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় ইতোমধ্যে সাব্বির, রাজ্জাক ও মহসিন নামে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মিলন ফকির জানান, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিখোঁজ শুভকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

ভুক্তভোগীর পরিবার জানায়, অভিযুক্তরা স্থানীয় সন্ত্রাসী ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তারা শুভর জীবনের জন্য শঙ্কিত এবং দ্রুত তাকে উদ্ধারের দাবি জানিয়েছেন।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!