নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
নারায়ণগঞ্জের ফায়ার সার্ভিসের ডুবুরি সাদিক শীতলক্ষ্যায় নিখোঁজ।Tnntv24
সেলিম ওসমান সন্ত্রাসী,বললেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি আব্দুল্লাহ আল আমিন। Tnntv24
Next
Prev

পূর্বাচলের প্লটে ১২ঘোড়া জবাই, জীবিত ২৫ ঘোড়া ও বিপুল পরিমাণ হাড় উদ্ধার:Tnntv24 

পূর্বাচলের প্লটে ১২ঘোড়া জবাই, জীবিত ২৫ ঘোড়া ও বিপুল পরিমাণ হাড় উদ্ধার:Tnntv24 

Facebook
WhatsApp
LinkedIn
পূর্বাচলের প্লটে ১২ঘোড়া জবাই, জীবিত ২৫ ঘোড়া ও বিপুল পরিমাণ হাড় উদ্ধার:Tnntv24 
পূর্বাচলের প্লটে ১২ঘোড়া জবাই, জীবিত ২৫ ঘোড়া ও  
বিপুল পরিমাণ হাড় উদ্ধার 
Tnntv24.শফিকুল আলম ভুইয়া নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরের ১০ নম্বর সেক্টরের ৩০৬ নম্বর সড়কের ৭নম্বরসহ আশপাশের  চারটি প্লট থেকে আজ ২৭ মার্চ শুক্রবার সকালে জবাই করা ১২টি ঘোড়ার মাংস জব্দ করা হয়েছে । উদ্ধার করা হয়েছে ২৫ টি জীবিত ঘোড়া ও বিপুল পরিমাণ ঘোড়ার হাড়। পুলিশ ও র‍্যার সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে ।
জানা যায়, গরুর মাংস ৭৫০ টাকা থেকে ৮০০ টাকা কেজি দরে রূপগঞ্জ সহ আশপাশের হাট-বাজারে বিক্রি হচ্ছে । সেক্ষেত্রে ঘোড়ার মাংস২৫০ টাকা থেকে ৩০০ টাকা কেজি দরে ক্রয় করে কসাইরা ঘোড়ার মাংসকে গরুর মাংস হিসেবে  হাট- বাজারে বিক্রি কর আসছে। ক্রেতারাও না জেনে ঘোড়ার মাংস ক্রয় করে প্রতারণার শিকার হচ্ছে ।
রূপগঞ্জ থানার ওসি  মোহাম্মদ সবজেল হোসেন বলেন, একটি সংঘবদ্ধ চক্র  ৩৭টি ঘোড়া জবাইয়ের উদ্দেশ্যে সেখানে নিয়ে আসে। এর মধ্যে ১২টি ঘোড়া জবাই করে ফেলে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘোড়া জবাই করা চক্রের সদস্যরা পালিয়ে যায় । ঘটনাস্থল থেকে পুলিশ ১২টি জবাই করা ঘোড়া, জীবিত  ২৫টি ঘোড়া  ও আগের জবাই করা ঘোড়ার বিপুল পরিমাণ হাড় উদ্ধার করেছে ।
একটি ঘোড়ী বা ঘোটকী বা মাদী ঘোড়া সেখানেই একটি বাচ্চা প্রসব করে।
উল্লেখ্য ২০২৫ সালের ১ জুলাই একই এলাকায় ৫টি ঘোড়া জবাইয়ের ঘটনা ঘটে। সে সময় রূপগঞ্জ উপজেলা প্রশাসনের উপস্থিতিতে জবাইকৃত ঘোড়ার মাংস উদ্ধার করে মাটি চাপা দেওয়া হয়।
এলাকাবাসী জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!