নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
রূপগঞ্জে শিক্ষকের উপর হামলার  ঘটনায় মামলা // ছাত্র গ্রেফতার:Tnntv24
নারায়ণগঞ্জ:দেবীরূপে কুমারী শ্রেয়সীকে হাজারো ভক্তের শ্রদ্ধার্ঘ্য। Tnntv24
বোস কেবিনে চায়ের স্বাদ নিয়ে আমলাপাড়া মন্ডপ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত। Tnntv24
মার্কিন রাষ্ট্রদূত ব্রেনটি ক্রিস্টেনসেন সস্রিক রূপগঞ্জের পূজামন্ডব পরিদর্শন:Tnntv24
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে  দুই গ্রুপের সংঘর্ষে যুবদল নেতা নিহত:Tnntv24
ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা-গাউছিয়া থেকে হকার উচ্ছেদের পর পাল্টে গেছে সড়কের চিত্র :Tnntv24
রূপগঞ্জে ফ্রান্স প্রবাসীর ২৬ লাখ  ৮০ হাজার টাকা ছিনতাই:Tnntv24
রূপগঞ্জে জালিয়াতি ও ভূয়া দলিলে জমি দখলের  প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান:Tnntv24
সোনারগাঁয়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের কর্মকর্তার ওপর হামলার অভিযোগ:Tnntv24
কায়েতপাড়া ইউনিয়নকে আধুনিক ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের:Tnntv24
Next
Prev

রূপগঞ্জের ডন সেলিম মাদকসহ রাজধানীর বারিধারা থেকে গ্রেফতার। Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জের ডন সেলিম মাদকসহ রাজধানীর বারিধারা থেকে গ্রেফতার। Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জের ডন সেলিম মাদকসহ রাজধানীর বারিধারা থেকে গ্রেফতার। Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জের ডন সেলিম মাদকসহ

রাজধানীর বারিধারা থেকে গ্রেফতার

Tnntv24.অনলাইন ডেক্স:

রাজধানীর বারিধারা থেকে মাদকসহ আলোচিত রূপগঞ্জের সেলিম প্রধানকে ওরফে ডন সেলিমকে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ। শনিবার (৬ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে গুলশান জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আল আমিন হোসাইন বলেন, সেলিম প্রধান বারিধারায় একটি সিসা বার চালাতেন। ভোর ৪টার দিকে সিসা সরঞ্জামসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে গুলশান থানায় মাদক মামলা হয়েছে।

এর আগে ২০১৯ সালের অক্টোবরে অনলাইনে অবৈধ ক্যাসিনো ব্যবসার মূলহোতা হিসেবে সেলিম প্রধানকে বিদেশে পালানোর সময় গ্রেপ্তার করা হয়েছিল। ওই সময় সেলিম প্রধানের দেওয়া তথ্যের ভিত্তিতে র‌্যাব তার গুলশানের কার্যালয় ও বনানীর বাসায় অভিযান চালায়। এ অভিযানে ৪৮ বোতল বিদেশি মদ, ২৯ লাখ টাকা, ২৩টি দেশের মোট ৭৭ লাখ টাকার বৈদেশিক মুদ্রা, ১২টি পাসপোর্ট, দুটি হরিণের চামড়া, তিনটি ব্যাংকের ৩২টি চেক এবং অনলাইন গেমিং পরিচালনার একটি বড় সার্ভার জব্দ করা হয়। পরবর্তীতে তিনি জামিনে মুক্ত হন।

গুলশান জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আল আমিন হোসাইন আরও জানান, নতুন মাদক মামলায় সেলিম প্রধানকে আদালতে পাঠানো হয়েছে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!