নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

রূপগঞ্জে ছাত্রদল পরিচয়ে ফিলিং স্টেশনে হামলা ,মারধর ও তেল লুট: Tnntv24

রূপগঞ্জে ছাত্রদল পরিচয়ে ফিলিং স্টেশনে হামলা ,মারধর ও তেল লুট: Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে ছাত্রদল পরিচয়ে ফিলিং স্টেশনে হামলা ,মারধর ও তেল লুট: Tnntv24
রূপগঞ্জে ছাত্রদল পরিচয়ে ফিলিং স্টেশনে হামলা
মারধর ও তেল লুট
Tnntv24শফিকুল আলম ভুইয়া নিজস্ব প্রতিবেদকঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছাত্রদলের পরিচয়ে আসা একদল যুবক নির্ধারিত পরিমাণের বেশি তেল না পেয়ে একটি ফিলিং স্টেশনে হামলা, মারধর ও তেল লুটের ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় ফিলিং  স্টেশনের ম্যানেজারসহ অন্তত ৫ জন আহত হয়েছেন। পরিস্থিতির অবনতি হওয়ায় সাময়িকভাবে ফিলিং স্টেশনটি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

শুক্রবার রাতে রূপগঞ্জের এশিয়ান হাইওয়ে সড়কের কুশাবো এলাকায় অবস্থিত পূর্বাচল মডেল ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। শনিবার (২৮) মার্চ পুলিশ ও ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতিতে পুনরায় চালু করা হয় ফিলিং  স্টেশনটি।

ফিলিং স্টেশনের ম্যানেজার শাহীন জানান, সরকার নির্ধারিত নিয়ম অনুযায়ী মোটরসাইকেল ও প্রাইভেটকারে অকটেন সরবরাহ করা হচ্ছিল। এ সময় নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মাসুদুর রহমানের সহযোগী ও গোলাকান্দাইল ইউনিয়ন ছাত্রদল নেতা আরমানের নেতৃত্বে ১০-১২টি মোটরসাইকেলে ১৫-১৬ জন যুবক সেখানে আসে। তারা নিয়ম ভেঙে বেশি পরিমাণে অকটেন দাবি করে।

কর্তৃপক্ষ তাদের দাবি প্রত্যাখ্যান করলে তারা উত্তেজিত হয়ে ম্যানেজার শাহীন, ক্যাশিয়ার সাকিবসহ কর্মচারী মোরশেদ, আব্দুল্লাহ ও সোহাগকে মারধর করে। এক পর্যায়ে তারা জোরপূর্বক মোটরসাইকেলে অকটেন ভরে নিয়ে যায়, তবে কোনো টাকা পরিশোধ করেনি বলে অভিযোগ রয়েছে।

ঘটনার পর নিরাপত্তার স্বার্থে ফিলিং স্টেশনটি বন্ধ করে দেওয়া হলে ভোগান্তিতে পড়েন সাধারণ মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনের চালকরা।

পরে বিষয়টি জানার পর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরিদ হাসান সোহান ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং পুনরায় তেল সরবরাহ চালু করেন। এ সময় সেখানে পুলিশ মোতায়েন করা হয়।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ হাসান ভূঁইয়া বলেন, তিনি শুনেছেন কিছু ব্যক্তি ছাত্রদলের পরিচয়ে তেল নিতে গিয়ে পাম্প কর্তৃপক্ষের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায়। পাম্পে তেল না থাকার কথা জানানো হলেও তারা তা মেনে নেয়নি এবং পরবর্তীতে ভাঙচুরে জড়িয়ে পড়ে। তিনি আরও বলেন, বর্তমানে ছাত্রদলের কোনো অনুমোদিত কমিটি না থাকায় নাম ভাঙিয়ে কেউ এ ধরনের অপকর্ম করলে তাদের বিরুদ্ধে সংগঠন কঠোর অবস্থান নেবে। তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, হামলার ঘটনায় রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে। পাশাপাশি প্রতিটি ফিলিং স্টেশনে নজরদারি বাড়ানো হয়েছে, যাতে তেল সরবরাহে কোনো ধরনের অনিয়ম বা সংকট না হয়।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!