নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

রূপগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রূপগঞ্জ উপজেলা যুবদল সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামীম মিয়া বহিষ্কৃার। Tnntv24

রূপগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রূপগঞ্জ উপজেলা যুবদল সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামীম মিয়া বহিষ্কৃার। Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রূপগঞ্জ উপজেলা যুবদল সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামীম মিয়া বহিষ্কৃার। Tnntv24

 

রূপগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রূপগঞ্জ
উপজেলা যুবদল সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামীম মিয়া বহিষ্কৃার

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ রূপগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামীম মিয়াকে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়।

যুবদলের কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, পেশীশক্তি প্রদর্শন এবং রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা বাহিনীর পেশাগত দায়িত্ব পালনে বাধা প্রদানের মতো গুরুতর অভিযোগে শামীম মিয়াকে প্রাথমিক সদস্য পদসহ দলের সকল পর্যায় থেকে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি ইতোমধ্যে এই বহিষ্কারাদেশ কার্যকর করার সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

কেন্দ্রীয় যুবদলের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে, বহিষ্কৃত শামীম মিয়ার কোনো ধরনের ব্যক্তিগত অপকর্ম বা দায়-দায়িত্ব দল বহন করবে না। একই সঙ্গে রূপগঞ্জসহ সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীকে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার জন্যও দলের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

পেশীশক্তি প্রদর্শনপূর্বক রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা বাহিনীর পেশাগত দায়িত্ব পালনে বাঁধা প্রদানের মাধ্যমে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে নারায়ণগঞ্জ জেলার আওতাধীন রূপগঞ্জ থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামীম মিয়াকে প্রাথমিক সদস্য পদ সহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।

 

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!