রূপগঞ্জে মাদক বিরোধী অভিযানে উপজেলা প্রশাসনের
কঠোর অবস্থান অব্যাহত
Tnntv24.শফিকুল আলম ভুইঁয়া নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক বিরোধী অভিযানে রূপগঞ্জ উপজেলা প্রশাসনের কঠোর অবস্হান অব্যাহত রয়েছে। মাদকের অপব্যবহার রোধ,ব্যাক্তি, পরিবার ও সমাজের জন্য মারাত্মক হুমকি। একটি নিরাপদ, সুস্থ ও মাদকমুক্ত রূপগঞ্জ গড়ে তুলতে রূপগঞ্জ উপজেলা প্রশাসনের নিয়মিত মাদকবিরোধী কাজ করে যাচ্ছে।
প্রতিদিনের ন্যায় আজও পরিচালিত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাদকদ্রব্য সেবন, সংরক্ষণ ও বিক্রির অপরাধে নিম্নোক্ত ব্যক্তিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে-মোঃ শিব্বির (৩৫) পিতা- নাজমুল হক সরকার, গ্রাম সরকার পাড়া, মুড়াপাড়া ৬ মাস, মোঃ হজরত আলী (২৮) পিতা,মৃত হান্নান গ্রাম মাহমুদাবাদ- ৬ মাস মোঃ মনসুর আলী (৩৪) পিতা খোকা গ্রাম টঙ্গিরঘাট, ৬ মাস শাহিন (২৫) – ১ বছর পিতা জামাল,গ্রাম, হোনাব, রমজান (১৯) – ১ বছর পিতা জামাল হোসেন, গ্রাম তারাবো দক্ষিণপাড়া, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ সাইফুল ইসলাম।
জনস্বার্থে এ ধরনের অভিযান জোরদারভাবে অব্যাহত থাকবে।








