নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
নারায়ণগঞ্জের ফায়ার সার্ভিসের ডুবুরি সাদিক শীতলক্ষ্যায় নিখোঁজ।Tnntv24
সেলিম ওসমান সন্ত্রাসী,বললেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি আব্দুল্লাহ আল আমিন। Tnntv24
Next
Prev

রূপগঞ্জে মুক্তিপণ না পেয়ে কলেজ শিক্ষার্থীকে চোখ উপড়ে হত্যার চেষ্টা:Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জে মুক্তিপণ না পেয়ে কলেজ শিক্ষার্থীকে চোখ উপড়ে হত্যার চেষ্টা:Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে মুক্তিপণ না পেয়ে কলেজ শিক্ষার্থীকে চোখ উপড়ে হত্যার চেষ্টা:Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জে মুক্তিপণ না পেয়ে কলেজ

শিক্ষার্থীকে চোখ উপড়ে হত্যার চেষ্টা

Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জ, নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে  মুক্তিপণের টাকা না পেয়ে এক কলেজ শিক্ষার্থীকে চোখ উপড়ে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা।গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার গভীর রাতে উপজেলার সদর ইউনিয়নের মধুখালী এলাকায় এ ঘটনাটি ঘটে।আহত শিক্ষার্থী রেদোয়ান হোসেন স্থানীয় সলিমউদ্দিন চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
তার বাবা আক্তার হোসেন জানান, একই এলাকার পুলিশ সোর্স বাদল হোসেন, রিফাত, হোসেন আলী ও মঞ্জুরুল মিলে অর্থ আদায়ের লোভে তার ছেলেকে অপহরণ করে। অপহরণের পর মধুখালী পশ্চিমপাড়া এলাকার দেলোয়ার হোসেন দেলুর পরিত্যক্ত ঘরে আটকে বেধড়ক মারধর করা হয় রেদোয়ানকে।
এক পর্যায়ে অপহরণকারীরা ফোন করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।বাবা আক্তার হোসেন বিষয়টিকে প্রথমে দুষ্টুমি ভেবে ফোন কেটে দিলে ক্ষুব্ধ হয়ে অপহরণকারীরা রেদোয়ানের ডান চোখ ছোরা দিয়ে উপড়ে ফেলে।তার আর্তচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে পালিয়ে যায় অপহরণকারীরা।পরে এলাকাবাসী মুমূর্ষু অবস্থায় রেদোয়ানকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, এ ঘটনায় বাদীর লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। আমরা তদন্ত শুরু করেছি এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।
এদিকে,  এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত অপহরণকারী চক্রকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!