নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

রূপগঞ্জে শ্বশুরবাড়ির নির্যাতনে  ব্যবসায়ীর আত্মহত্যা : Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জে শ্বশুরবাড়ির নির্যাতনে  ব্যবসায়ীর আত্মহত্যা : Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে শ্বশুরবাড়ির নির্যাতনে  ব্যবসায়ীর আত্মহত্যা : Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জে শ্বশুরবাড়ির নির্যাতনে 

ব্যবসায়ীর আত্মহত্যা

Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে শ্বশুরবাড়ির নির্যাতন ও মানসিক চাপে পড়ে আলমগীর মিয়া (২৬) নামের এক ব্যবসায়ী কীটনাশক পানে আত্মহত্যা করেছেন।
রোববার সকালে পূ্বার্চল ১৩নম্বর সেক্টর বিরুলিয়া ঘটে এ ঘটনা।
 এ ঘটনায় নিহতের বড় ভাই খোরশিদ মিয়া বাদী হয়ে স্ত্রী শাকিলা, শ্যালক শাকিল ও সাকিব  বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মামলা করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত পাচ বছর আগে প্রেম করে  আলমগীর মিয়া বিয়ে করেন শাকিলাকে। বিয়ের পর থেকে শাকিলা ভাইদের সহায়তায় আলমগীরকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন। সামাজিক  যোগাযোগমাধ্যমে  ও শাকিলার পরক্রীয়ার বিভিন্ন ভিডিও ভাইরাল হলে দাম্পত্য কলহ চরমে ওঠে।
গত ৩১ আগস্ট  সকালে রূপগঞ্জের নীলা মার্কেটসংলগ্ন শ্বশুরবাড়িতে আলমগীরের সঙ্গে শ্যালক শাকিল ও সাকিবের ঝগড়া হয়। এসময় তারা আলমগীরের মোটরসাইকেলের কাগজপত্র পুড়িয়ে ফেলে। পরে সন্ধ্যায় শ্যালক সাকিব ফোন করে জানায়, আলমগীর কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। পরে তাকে উদ্ধার করে আশিয়ান মেডিকেল ও পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ভাটারা থানা পুলিশ এভারকেয়ার হাসপাতালে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
নিহতের ভাই খোরশিদ মিয়া অভিযোগ করে বলেন, পরিকল্পিতভাবে স্ত্রী ও শ্যালকরা আমার ভাইকে নির্যাতন ও প্ররোচনার মাধ্যমে আত্মহত্যা করতে বাধ্য করেছে।
রূপগঞ্জ থানার ওসি তরিকুল  ইসলাম বলেন, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!