নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
নারায়ণগঞ্জের ফায়ার সার্ভিসের ডুবুরি সাদিক শীতলক্ষ্যায় নিখোঁজ।Tnntv24
সেলিম ওসমান সন্ত্রাসী,বললেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি আব্দুল্লাহ আল আমিন। Tnntv24
Next
Prev

রূপগঞ্জে সন্ত্রাসীদের হামলায়  আহত ফল ব্যবসায়ীর মৃত্যু:Tnntv24

রূপগঞ্জে সন্ত্রাসীদের হামলায়  আহত ফল ব্যবসায়ীর মৃত্যু:Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে সন্ত্রাসীদের হামলায়  আহত ফল ব্যবসায়ীর মৃত্যু:Tnntv24
রূপগঞ্জে সন্ত্রাসীদের হামলায় 
আহত ফল ব্যবসায়ীর মৃত্যু
Tnnশফিকুল আলম ভুইঁয়া নিজস্ব প্রতিবেদকঃ
পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসীদের হামলায় আহত নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার তারাবো উত্তরপাড়া এলাকার ফল ব্যবসায়ী রনি মিয়ার (৩০) শনিবার ( ২৩মে) দুপুরের দিকে মৃত্যু হয়েছে। তার বাড়ি সিলেট জেলার ফেঞ্জুগঞ্জ থানার গিলাচরা গ্রামে। তার পিতার নাম আয়েত আলী। সে দীর্ঘদিন ধরে তারাবো উত্তরপাড়ার দায়েন মোল্লার বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছে।
পুলিশ জানায়, গত ২১মে ভোরে ব্যবসায়ী রনি মিয়া রূপগঞ্জের ভুলতা গাউছিয়া ফলের আড়ত থেকে ফল কিনতে যাওয়ার পথে তারাবো উত্তরপাড়া মফিজুল ভুঁইয়ার বাড়ির সামনে ওত পেতে থাকা সন্ত্রাসীরা হামলা চালায়। হামলাকারীরা রাম দা, চাপাতি, ছুরি ও লোহার রডসহ দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে রনি মিয়ার পথরোধ করে উপর্যপুরি কুপিয়ে তার ডান হাত, বাম হাত, মাথায় ও গলায় রক্তাক্ত জখম করে। এসময় রনি মিয়ার সঙ্গে থাকা ফল কেনার নগদ ৬০হাজার টাকা সন্ত্রাসীরা লুটে নেয়। একপর্যায়ে রনি মিয়ার ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে সন্ত্রাসীরা তাকে প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা রনি মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে রাজধানীর মোহাম্মদপুর প্রাইম হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ২৩মে শনিবার দুপুরে রনি মিয়ার মৃত্যু হয়।
গতকাল ২৩মে শনিবার দুপুরে রনি মিয়ার স্ত্রী রাশিদা বেগম শোকে বারবার মূর্ছনা হয়ে যাচ্ছিল। একপর্যায়ে রাশিদা বেগম বলেন, তার স্বামীর হত্যাকারীদের যেন গ্রেফতার করে শাস্তির আওতায় আনা হয়। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। পরিবারের একমাত্র উপার্জনকারী স্বামীর হত্যার ঘটনায় ছেলে মেয়েরা এতিম হয়ে গেল। কে নিবে তাদের ভরণ পোষণের দায়িত্ব। ছেলে মেয়েদের ভবিষৎ গড়ার কে নিবে দায়িত্ব। এরকম বলতে বলতে জ্ঞান হারিয়ে ফেলে রাশিদা বেগম।
এব্যাপারে ব্যবসায়ী রনি মিয়ার বড় বোন নাছরিন আক্তার বাদী হয়ে শ্রাবণ ওরফে কুত্তা শ্রাবণ (২৩), সিয়াম (২৪), শরিফ মিয়া (৩০), সূর্য (১৯), জিসান মিয়া (২১), শ্রাবণ মিয়া (২৫) ও জয় আহমেদকে (২৯) নামীয় ও অজ্ঞাত ৫জনকে আসামী করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, ফল ব্যবসায়ী রনি মিয়াকে হত্যার ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আসামীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!