নারায়ণগঞ্জ মঙ্গলবার | ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ২১শে রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
সিদ্ধিরগঞ্জে গণপিটুনিতে ছিনতাইকারী নিহত : Tnntv24
রূপগঞ্জে হাজী নূর উদ্দিন স্কুলে ময়লা পানি সয়লাভ, অপসারণ দাবিতে মানব বন্ধন : Tnntv24
আমরা একটি বৈরী আন্তর্জাতিক পরিস্থিতির মধ্যে অবস্থান করছি, দেশকে এগিয়ে নিতে সরকার সর্বোচ্চ সজাগ আছেন: পরিকল্পনা প্রতিমন্ত্রী: Tnntv24
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
Next
Prev

রূপগঞ্জে হাজী নূর উদ্দিন স্কুলে ময়লা পানি সয়লাভ, অপসারণ দাবিতে মানব বন্ধন : Tnntv24

রূপগঞ্জে হাজী নূর উদ্দিন স্কুলে ময়লা পানি সয়লাভ, অপসারণ দাবিতে মানব বন্ধন : Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে হাজী নূর উদ্দিন স্কুলে ময়লা পানি সয়লাভ, অপসারণ দাবিতে মানব বন্ধন : Tnntv24
রূপগঞ্জে হাজী নূর উদ্দিন স্কুলে ময়লা পানি সয়লাভ,
অপসারণ দাবিতে মানব বন্ধন
Tnntv24.নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে পয়ঃনিষ্কাশন ব্যবস্থা বন্ধ করে নির্মাণ কাজের জন্য বরপা হাজী নুর উদ্দিন আহমেদ উচ্চ বিদ্যালয় নামে একটি শিক্ষা প্রতিষ্ঠানে ময়লা পানির সয়লাব এর প্রতিকার চেয়ে মানববন্ধন করেছেন শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসী। রোববার দুপুরে উপজেলার তারাবো পৌরসভার বরপা এলাকায় বিদ্যালয় প্রাঙ্গণে  এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে হাজী নূর উদ্দিন আহমেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তহুরা বেগম বলেন, ঢাকা-সিলেট মহাসড়কে কাজ চলমান থাকার কারনে সুয়ারেজ লাইন বন্ধ করে রাখা হয়েছে। যার ফলে বিদ্যালয়ের পয়ঃনিষ্কাশন হচ্ছে না, উল্টো বিদ্যালয়ের টয়লেট দিয়ে স্কুলে ময়লা পানির  সয়লাব হয়ে গেছে। এখন স্কুল বন্ধ। এ সময়ের মধ্যে কর্তৃপক্ষ  ব্যবস্থা গ্রহণ না করলে  শিক্ষা কার্যক্রম ব্যাহত হবে। কিছু দিন পর এসএসসি পরীক্ষা এ স্কুলে পরীক্ষার কেন্দ্র।  যদি  ময়লা পানি স্কুলে প্রবেশ বন্ধ না হয় তাহলে পরীক্ষার্থীদের খুব কষ্টসাধ্য হবে।
মানববন্ধনে হাজী নূর উদ্দিন আহমেদ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তৈয়বুর রহমান খান বলে, ঢাকা সিলেট মহাসড়কের সুয়ারেজ লাইন বন্ধ থাকার কারনে লাইনের ময়লা দিয়ে স্কুলের মাঠ, টয়লেট, বারান্দা সয়লাব হয়ে গেছে। ময়লা পানির দূর গন্ধ স্কুল টেকা মুসকিল। স্কুলে প্রায় ১৫ শতাধিক ছাত্র – ছাত্রী রয়েছে। ঈদের পর স্কুল খোলা রাখলে ক্লাস পরিচালনা করতে অনেক সমস্যা হবে। তাই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, যেন দ্রুত এ সমস্যা সমাধান করেন।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, স্কুলে ময়লা দূরগন্ধযুক্ত পানি প্রবেশ করেছে। ঈদের পর আমাদের স্কুল খুলবে। আবার এসএসসি পরীক্ষা এ বন্ধের ভিতরে এ সমস্যা সমাধান করা না হলে আমাদের অনেক সমস্যা সম্মুখীন হতে হবে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!