নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
রূপগঞ্জে শিক্ষকের উপর হামলার  ঘটনায় মামলা // ছাত্র গ্রেফতার:Tnntv24
নারায়ণগঞ্জ:দেবীরূপে কুমারী শ্রেয়সীকে হাজারো ভক্তের শ্রদ্ধার্ঘ্য। Tnntv24
বোস কেবিনে চায়ের স্বাদ নিয়ে আমলাপাড়া মন্ডপ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত। Tnntv24
মার্কিন রাষ্ট্রদূত ব্রেনটি ক্রিস্টেনসেন সস্রিক রূপগঞ্জের পূজামন্ডব পরিদর্শন:Tnntv24
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে  দুই গ্রুপের সংঘর্ষে যুবদল নেতা নিহত:Tnntv24
ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা-গাউছিয়া থেকে হকার উচ্ছেদের পর পাল্টে গেছে সড়কের চিত্র :Tnntv24
রূপগঞ্জে ফ্রান্স প্রবাসীর ২৬ লাখ  ৮০ হাজার টাকা ছিনতাই:Tnntv24
রূপগঞ্জে জালিয়াতি ও ভূয়া দলিলে জমি দখলের  প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান:Tnntv24
সোনারগাঁয়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের কর্মকর্তার ওপর হামলার অভিযোগ:Tnntv24
কায়েতপাড়া ইউনিয়নকে আধুনিক ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের:Tnntv24
Next
Prev

রূপগঞ্জে হাদী দাউদ হত্যা মামলার  যাবজ্জীবনপ্রাপ্ত আসামি গ্রেফতার: Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জে হাদী দাউদ হত্যা মামলার  যাবজ্জীবনপ্রাপ্ত আসামি গ্রেফতার: Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে হাদী দাউদ হত্যা মামলার  যাবজ্জীবনপ্রাপ্ত আসামি গ্রেফতার: Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জে হাদী দাউদ হত্যা মামলার 

যাবজ্জীবনপ্রাপ্ত আসামি গ্রেফতার

 Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জঃ
র‍্যাব ১ সিপিসি ৩ এর অভিযানে ধরা পড়লেন দীর্ঘদিন পলাতক থাকা আসামি আঃ লতিফ (৪৫)। ২০০৫ সালের চাঞ্চল্যকর হাদী দাউদ হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আব্দুল লতিফ অবশেষে গ্রেফতার হয়েছে ।
গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১ সিপিসি ৩ এর একটি দল বুধবার ( ৬ আগষ্ট ) ভোরে গাজীপুরের বোর্ডবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া আব্দুল লতিফ, নেত্রকোনা জেলার বিশিউড়া এলাকার সরোজ আলীর ছেলে। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল এবং ভুয়া পরিচয়ে গাজীপুরে আত্মগোপনে ছিল বলে জানায় র‍্যাব।
২০০৫ সালের ২৮ জুলাই, নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিএনজি চালক হাদী দাউদকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। নেশাজাতীয় ট্যাবলেট খাইয়ে তাকে অচেতন করে শ্বাসরোধে হত্যা করে মরদেহ গুম করার চেষ্টা করা হয়। পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় কয়েকজন অভিযুক্তকে আটক করে পুলিশে দেওয়া হয়।
এই ঘটনায় রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের হয়। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে চলতি বছরের মার্চ মাসে নারায়ণগঞ্জের একটি আদালত আঃ লতিফসহ চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়।
র‍্যাব-১ এর কমান্ডার শহিদুল ইসলাম জানান, আসামি আব্দুল লতিফ দীর্ঘদিন পলাতক ছিল। গোপন তথ্যের ভিত্তিতে তাকে গাজীপুর বোর্ডবাড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!