নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

শিক্ষার্থী বলাৎকারের অভিযোগে  মাদরাসা শিক্ষককে গণপিটুনি : Nafiz Ashraf.Tnntv24

শিক্ষার্থী বলাৎকারের অভিযোগে  মাদরাসা শিক্ষককে গণপিটুনি : Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
শিক্ষার্থী বলাৎকারের অভিযোগে   মাদরাসা শিক্ষককে গণপিটুনি : Nafiz Ashraf.Tnntv24

শিক্ষার্থী বলাৎকারের অভিযোগে

 মাদরাসা শিক্ষককে গণপিটুনি 

Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জ  নারায়ণগঞ্জঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদরাসার এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মোহাম্মদ হোসেন (২২) নামে এক শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী।

শনিবার (১৮ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার আধুরিয়া ইসলামিয়া তাহফিজুল কোরআন মাদরাসায় এই ঘটনা ঘটে। অভিযোগে জানা যায়, হোসেন কুমিল্লা জেলার হোমনা থানার বাসিন্দা এবং কয়েক বছর ধরে ওই মাদরাসায় শিক্ষকতা করে আসছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিক্ষক হোসেন নূরানী শাখার এক ছাত্রকে কৌশলে বলাৎকার করেন। পরে রাতের দিকে শিক্ষার্থী বিষয়টি পরিবারকে জানালে, তার অভিভাবকরা মাদরাসায় উপস্থিত হয়ে ছাত্রদের সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা পান। এসময় মাদরাসার সুপারেনটেনডেন্ট সাইফুল ইসলাম ঘটনার বিষয়টি  ধামা চাপা দেওয়ার চেষ্টা করেন।

উত্তেজিত এলাকাবাসী মাদরাসায় প্রবেশ করে হোসেনকে আটক করে। জিজ্ঞেস করলে তিনি প্রথমে বিষয়টি অস্বীকার করলেও পরে চাপের মুখে স্বীকার করেন। একপর্যায়ে জনতা তাকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন।

ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোখলেসুর রহমান জানান, ‘এক মাদরাসার শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে অভিভাবক ও এলাকাবাসী মিলে মোহাম্মদ হোসেনকে আটক করে। পুলিশ তাকে উদ্ধার করে থানায় হেফাজতে নেয়। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!