নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

আফগানিস্তানে কয়েক দশকের পুরোনো গণকবরের সন্ধান

আফগানিস্তানে কয়েক দশকের পুরোনো গণকবরের সন্ধান

Facebook
WhatsApp
LinkedIn
আফগানিস্তানে কয়েক দশকের পুরোনো গণকবরের সন্ধান
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশে একটি গণকবরের সন্ধান মিলেছে। কবরটিতে ১০০টির মতো দেহাবশেষ রয়েছে। গণকবরটি তৎকালীন সোভিয়েত ইউনিয়ন-সমর্থিত সরকারের আমলের বলে ধারণা করা হচ্ছে। গত শনিবার খোস্তের মধ্যাঞ্চলের সারবানি এলাকায় একটি বাঁধ নির্মাণের কাজ চলার সময় এর সন্ধান পাওয়া যায়।
খোস্ত শহরের মেয়র বিসমিল্লাহ বিলাল। তিনি বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী, গণকবরে যাদের দেহাবশেষ পাওয়া গেছে, আফগান ক্যালেন্ডার অনুযায়ী ১৩৫৮ সালে হত্যার পর তাদের কবর দেওয়া হয়েছিল।
আফগান বর্ষপঞ্জির ১৩৫৮ সালের ব্যাপ্তি খ্রিষ্টীয় ক্যালেন্ডারে ১৯৭৯ সালের এপ্রিল থেকে ১৯৮০ সালের মার্চ পর্যন্ত। বিলাল আরও বলেন, গণকবরে ‘অন্তত ১০০টি দেহাবশেষ’ পাওয়া গেছে। কিছু দেহাবশেষে নারীদের পোশাক পাওয়া গেছে। সবাই বেসামরিক ব্যক্তি বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দেহাবশেষগুলো সেই ব্যক্তিদের, যাদের ১৯৭৮ সালে সোভিয়েত-সমর্থিত কমিউনিস্টদের অভ্যুত্থানের সময় হত্যা করা হয়েছিল।
সালাম শরিফির বাবা কমিউনিস্ট সরকারের সময় নিখোঁজ হয়েছিলেন। তার মরদেহ আর খুঁজে পাওয়া যায়নি। সালাম শরিফি বলেন, ১৩৫৮ সালে (আফগান ক্যালেন্ডার অনুসারে) এই ব্যক্তিদের নিষ্ঠুরভাবে বিচার ছাড়াই কমিউনিস্ট কর্তৃপক্ষ জোর করে এখানে নিয়ে এসেছিল। তিনি বলেন, তারা শহিদ হয়েছিলেন এবং আমরা তাদের বংশধর। এটি এমন এক নিষ্ঠুরতা, যা ইতিহাস কখনো ভুলবে না।
দেহাবশেষগুলো স্থানান্তরে একটি কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দারা পৌরসভার কর্মীদের দেহাবশেষগুলো সরাতে সাহায্য করছেন।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!