নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
নারায়ণগঞ্জের ফায়ার সার্ভিসের ডুবুরি সাদিক শীতলক্ষ্যায় নিখোঁজ।Tnntv24
সেলিম ওসমান সন্ত্রাসী,বললেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি আব্দুল্লাহ আল আমিন। Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদদের স্মরণে স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন।Tnntv24
রূপগঞ্জে ৯ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ১জন গ্রেফতার:Tnntv24
Next
Prev

প্রধানমন্ত্রী তারেক রহমান স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন । Tnntv24

প্রধানমন্ত্রী তারেক রহমান স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন । Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
প্রধানমন্ত্রী তারেক রহমান স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন । Tnntv24

প্রধানমন্ত্রী তারেক রহমান

স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন

Tnntv24.অনলাইন ডেক্স:

মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রথম কার্যদিবস শুরু করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার বেলা ১১টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদ সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানান তিনি।

এ সময় তারেক রহমান কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন।

প্রধানমন্ত্রী হিসেবে শ্রদ্ধা জানানো শেষে তিনি নবগঠিত মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে নিয়ে স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

এরপর স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে সই করেন নবাগত প্রধানমন্ত্রী। দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে সই করেন তিনি। সেইসঙ্গে প্রচলন মেনে স্মৃতিসৌধ প্রাঙ্গনে বৃক্ষরোপণও করেন তারেক রহমান।

নবগঠিত মন্ত্রিপরিষদ সদস্যদের সঙ্গে তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে সই করছেন তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়

এর আগে সকাল ১০টায় সাভারের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রিপরিষদের সদস্যরা।

তাদের সফর ঘিরে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। সৌন্দর্যবর্ধন ও নিরাপত্তা নিশ্চিতে গত রোববার থেকেই সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়।

সেই সঙ্গে স্মৃতিসৌধ এলাকা ঘিরে মোতায়েন করা হয় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী।

নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রিপরিষদের নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন আছেন পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যরা। ছবি: জোবায়ের/টাইমস

বিএনপি সূত্রে জানা যায়, দুপুরে ঢাকার জিয়া উদ্যানে প্রয়াত প্রেসিডেন্ট ও বাবা জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও মা খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন তারেক রহমান।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!